1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে  প্রথাগত নেতাদের সঙ্গে হিলফ্লাওয়ার এনজিও’র সমন্বয় সভা । কেশবপুরে অবৈধ রড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান/জরিমানা/সিলগালা। শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার। গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ। কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরতণ সভা । কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা । কেশবপুরে জামায়াতের উদ্যোগে বুড়িহাটী যুবকদের মাঝে ফুটবল বিতরণ। সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে শ্যামনগরে বিতর্ক ও রচনা। তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন।

মাধবপুরে এবার ৫টি কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪০৬ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এবার ৫টি কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট(এসএসসি) পরীক্ষা শুরু হয়েছে।

সকাল ১০টা থেকে উপজেলার ৫টি কেন্দ্রে ৩৩টি স্কুলের পরীক্ষার্থী অংশ নেয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন জানান, কোথাও নকল করার দায়ে পরীক্ষার্থী বহিষ্কার করার খবর পাইনি।হবিগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার জানান,উপজেলার প্রতিটি কেন্দ্র আমি গিয়েছি কোন রকম অসাধুপায় অবলম্বন করার সুযোগ নাই। কেন্দ্রের ভেতর পরীক্ষার সাথে সম্পর্কিত ছাড়া অন্য কেউ ঢোকার সুযোগ নাই। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের পাশে ১৪৪ধারা জারী করা হয়।

উল্লেখ্য ৫টি কেন্দ্রের মাঝে গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে ৬৬৬জন,চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজে ৬৬২জন,জগদীশপুর জে সি স্কুল এন্ড কলেজে ১৪১৭জন,মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ৮৮৪জন ও মাধবপুর দরগাহ বাড়ী দাখিল মাদ্রাসায় ২৯৩ জন পরীক্ষায় অংশ নেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT