1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত। কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত। শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সহনশীল সম্প্রদায় গড়ে তোলা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কেশবপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। বিলাইছড়িতে  প্রথাগত নেতাদের সঙ্গে হিলফ্লাওয়ার এনজিও’র সমন্বয় সভা । কেশবপুরে অবৈধ রড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান/জরিমানা/সিলগালা। শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার। গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।

মাদারীপুরের রাজৈরে আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম খন্দকার কে পিটিয়ে মোটরসাইকেলসহ পুকুরে ফেলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৭০ বার পঠিত

মাহমুদুল হাসান
রাজৈর মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে মোটরসাইকেলসহ পুকুরে ফেলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করা হয়েছে।
আজ ৩ মে-২০২৩ খ্রিঃ বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বৌলগ্রাম এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

মাদারীপুরের রাজৈরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আবদুস সালাম (৫০) কে মারধরের অভিযোগ উঠে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। মারধর শেষে সালাম খন্দকারকে তার মোটরসাইকেলসহ পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়েছে।
এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাজৈর উপজেলা আওয়ামী লীগের আরেক অংশের যুগ্ম আহ্বায়ক ফরিদা হাসান পল্লবী ও তার ছেলেদের বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে রাজৈরমুখী হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সড়ক অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হলে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়।
রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান, অবরোধকারীদের বুঝিয়ে তাদের ফেরত পাঠানো হয়েছে।
মাদারীপুরের রাজৈর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আবদুস সালামকে (৫০) পিটিয়ে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় যাঁরা জড়িত, তাঁরা ছাত্রলীগের কেউ নন, তাঁরা ছাত্রলীগ থেকে ‘বহিষ্কৃত’ বলে দাবি করেছে জেলা ছাত্রলীগ। তবে ‘বহিষ্কৃত’ ছাত্রলীগের ওই নেতা-কর্মীদের দাবি, যাঁরা খন্দকার আবদুস সালামের ওপর হামলা করেছেন তাঁরা সন্ত্রাসী। যাঁদের বহিষ্কৃত বলা হচ্ছে, তাঁরা বহিষ্কৃত নন, তাঁরা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT