1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে মাদ্রাসাছাত্র রাফি নিখোঁজ, থানায় জিডি। কয়রায় বিনামুল্যে চক্ষুপরীক্ষা ও সানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত। খুলনার ডুমুরিয়ায় নিসচা’র রোড ক্যাম্পেইন। সভাপতি সিরাজুল ও সেক্রেটারি মুরাদ” কেশবপুর ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পৌরসভা গড়তে চান ইমদাদুল হক ইমদাদ। রংপুর দারুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসা থেকে ছাত্র রাফি নিখোঁজ। মণিরামপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, বোমা বিষ্ফোরন সন্দেভাজন ১ যুবক আটক। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন কেশবপুরের ডক্টর রফিকুল ইসলাম। কালীগঞ্জে যুবককে মারধর, অপহরণচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ। তালা খলিলনগরে পুকুরে ডুবে সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু।

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পৌরসভা গড়তে চান ইমদাদুল হক ইমদাদ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল, ঝিকরগাছা প্রতিনিধি:

বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ টানা দ্বিতীয় দিনের মতো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড় আঁচড়াতে গণসংযোগ করেছেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।” তিনি বলেন, পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা জোরদারে কার্যকর ভূমিকা রাখতে চান তিনি।

মেয়র পদপ্রার্থী আরও বলেন, একটি পৌরসভা শুধু অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এগিয়ে যায় না; নাগরিকদের নিরাপত্তা, পরিচ্ছন্ন পরিবেশ, উন্নত যোগাযোগব্যবস্থা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। নির্বাচিত হলে সাধারণ মানুষের মতামতকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় তিনি তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সামাজিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পৌর এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ, পরিচ্ছন্নতা ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

গণসংযোগে স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। ইমদাদুল হক ইমদাদ তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

গণসংযোগ শেষে তিনি বলেন, “বেনাপোল পৌরসভাকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রয়োজন।
এ সময় সাথে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ শাহাবুদ্দিন বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন বেনাপোল পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ বেনাপোল পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বেনাপোল অরো বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া করবেন পির নেতা তাইজুল ইসলাম বকুল ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার ২ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক ইয়ার আলী ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বিএনপি নেতা আজগর আলী বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জনি হায়দার ইয়াসিন মোড়ল লাফু আশরাফুজ্জামান মির্জা সদস্য মফিজুর রহমান সদস্য হযরত আলী যশোর জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তোফাজ্জল তুহিন হোসেন আতিকুর জামান সনি সদস্য মহাসিন আলম যুবনেতা মনির হোসেন যুবনেতা রাসেল আহমেদ যুব নেতা রাসেল আহমেদ শ্রমিক নেতা আহমদ আলী সহ বেনাপোল পৌর বিএনপি যুবদল ছাত্রদল ও সাদিপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT