1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

মতলব দক্ষিণে সাম্প্রদায়িক সম্প্রীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১৭৯ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী, মতলব দক্ষিণ প্রতিনিধিঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরের উপজেলা পর্যায়ে মসজিদের ইমাম, খতিব ও আলেম-ওলামাদের নিয়ে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। এ সময় প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ রুহুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ সালেহ আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ বিল্লাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড সুপারভাইজার মোঃ মনসুর আহমেদ পাটওয়ারী। নাতে রাসুল সাঃ পরিবেশন করেন শিক্ষক মাওঃ ইয়াকুব মীর। কোরআন তেলাওয়াত করেন মাওঃ হাবিবুর রহমান রাসেল। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ মনসুর আহমেদ পাটওয়ারী। প্রশিক্ষণে ইসলামিক ফাউন্ডেশনের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT