1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। বিলাইছড়িতে  প্রথাগত নেতাদের সঙ্গে হিলফ্লাওয়ার এনজিও’র সমন্বয় সভা । কেশবপুরে অবৈধ রড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান/জরিমানা/সিলগালা। শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার। গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ। কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরতণ সভা । কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা । কেশবপুরে জামায়াতের উদ্যোগে বুড়িহাটী যুবকদের মাঝে ফুটবল বিতরণ। সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে শ্যামনগরে বিতর্ক ও রচনা।

মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর নিখোঁজ ৪ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

এম এফ এইচ রাজু
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়ায় বহুল আলোচিত রহস্যজনক নিখোঁজ হওয়া ৪ শিক্ষার্থীকে ঢাকার দারুস সালাম এলাকা থেকে বৃহস্পতিবার সকালে তথ্য – প্রযুক্তির সহায়তায় উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।

মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, এসআই রাসেল মোল্লা ও এএসআই লাবনী আক্তার উক্ত উদ্ধার অভিযানে অংশ গ্রহণ করেন।

উদ্ধারকৃত শিক্ষার্থীরা হলেন, মঠবাড়িয়া সরকারী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী ও উপজেলার সবুজ নগর গ্রামের গনি মাঝির মেয়ে লিপি আক্তার, একই কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী ও সবুজ নগর গ্রামের জাহাঙ্গীর মাঝির মেয়ে আমেনা আক্তার, মঠবাড়িয়া সরকারী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী ও মঠবাড়িয়া পৌর শহরের ৩নং ওয়ার্ড এর বায়জিদ আহম্মেদের মেয়ে ফারিয়া সিদ্দিকা এবং গুলিসাখালী সগীর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী ও দক্ষিন গুলিসাখালী গ্রামের সাহাদাৎ মোল্লার মেয়ে মাহাফুজা আক্তার।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, নিখোঁজ হওয়া কিশোরীদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করে নিখোঁজের কারণ জানা যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT