1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

ভান্ডারিয়ায় মাদক, সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশ অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১৮৯ বার পঠিত

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক, সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভান্ডারিয়ার শেখ কামাল অডিটরিয়ামে ২১ জানুয়ারি (শনিবার) দুপুরে থানা পুলিশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান (পিপিএম-সেবা) এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর, পৌর প্রশাসক ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, জাতীয় পার্টি জেপি এর সভাপতি গোলাম সরোয়ার জোমাদ্দার।

এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশে আগের মত এখন আর জঙ্গি, সন্ত্রাসী ও মাদকের আদিপাত্য নেই। একদিকে দেশে যেমন মাদক, জঙ্গি ও সন্ত্রাস কমেছে অন্যদিকে দেশে নানা প্রকার অপরাধ কমেছে। মাদকের ভয়াল থাবা থেকে বাচঁতে হলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, তবেই দেশে মাদক জিরো ট্রলারেন্সে চলে আসবে।

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, গৌরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম, উপজেলা যুবলীগ সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, ছাত্রলীগ আহবায়ক রেদোয়ান শিকদার রিচান সহ উপজেলার মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, ইউপি সদস্য, ইমাম মুয়াজ্জিন, সাংবাদিক ও রাজনৈতিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT