1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম।

ভান্ডারিয়ায় বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা ক্যাম্পেইনের উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১৫৫ বার পঠিত

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪ গ্রামকে বাল্যবিবাহমুক্ত গ্রাম ঘোষণা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টায় ভান্ডারিয়া ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া এরিয়ার উদ্দ্যোগে ‘আমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হবে বাল্যবিবাহ মুক্ত’ শ্লোলগানকে সামনে রেখে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর। এ ক্যাম্পেইনের একসাথে কাজ কারার জন্য সংহতি প্রকাশ করেন ব্রাক।

সীমা রানী ধর তার বক্তব্যে বলেন, “করোনা মহামারির প্রভাবে গ্রামে গঞ্জে বাল্যবিবাহ বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহেই আমরা দুটি বাল্যবিবাহ বন্ধ করেছি। আমাদের আগোচরে আরও অনেক শিশুর বিয়ে হয়ে যাচ্ছে। সকলকে আহŸান করি, আপনারা সক্রিয় হয়ে বাল্যবিবাহ বন্ধে উদ্যোগী হোন। সমাজের মানুষদের সচেতন করেন। ভান্ডারিয়ায় আর একটিও বাল্যবিবাহ দেখতে চাই না।

ওয়ার্ল্ড ভিশন ভান্ডারিয়া অফিসের ম্যানেজার লিন্ডা দফো বলেন, “আমরা চাই ভান্ডারিয়ায় ১৮ বছরের আগে কোনো মেয়ে শিশুর বিয়ে না হয়। এরই ধারাবাহিকতায় প্রাথমিক পর্যায়ে ভান্ডারিয়া উপজেলায় তেলিখালি, মাটিভাঙ্গা, রাজপাশা এবং দক্ষিণ শিয়ালকাঠি এই চারটি গ্রামকে বাল্য বিবাহ মুক্ত গ্রাম গড়ার লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে। গ্রামগুলোতে শিশুরা শিক্ষায়, স্বাস্থ্যে ও সচেতনতায় সুনাগরিক হয়ে গড়ে উঠবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আসমা আক্তার, গৌরিপুর ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, তেলিখালী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন বাদল, ভান্ডারিয়া থানার উপ পরিদর্শক বজলুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আবদুল ওহাব হাওলাদার, উপজেলা সমাজ সেবা কর্মকতর্কা ভবানি শংকর, ব্র্যাকের জেলা ম্যানেজার জনাব জাহাঙ্গীর হোসেন প্রমূখ। এছাড়াও বিভিন্ন শিশু ফোরামের প্রতিনিধি ও গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবর্গ প্রমূখ উপস্থিত ছিলেন ।

এম এফ এইচ রাজু
ভান্ডারিয়া, পিরোজপুর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT