1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত।

ভান্ডারিয়ায় পোনা নদী থেকে এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার বিকালে এরশাদ সেতু সংলগ্ন পোনা নদী থেকে শাওন হাওলাদার (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। সে বরিশাল কোতয়ালী থানার ৫ নং ওয়ার্ডের ওয়ার্কশপ ব্যবসায়ী মোঃ হারেছ হাওলাদারের ছেলে।

স্থানীয় ও থানাপুলিশ সূত্রে জানাগেছে, গত ১৫ জানুয়ারি গভীর রাতে কচাঁ নদী সংলগ্ন স্থানীয় চিংগুরিয়া গ্রামের ডিগ্রীর খালের গোড়ায় একটি ব্রিজের লোহার ভিম চুরির সময় এলাকার লোকজনের সহয়তায় টহল পুলিশ ৭ চোরকে আটক করে। আটককৃতদের এক সঙ্গী ঐ সময় নদীতে ঝাঁপ দিয়ে পালাতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পর পরই ভান্ডারিয়া ও বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়রা পলাতক ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করে কোন সন্ধান না পেয়ে খোজাঁখুজি বন্ধ করে দেয়।

পরে ওই এলাকায় মাইকিং করে মিচিং এর ঘটনা জানানো হয়। কোথাও তার সন্ধান পেলে থানা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়। নিখোঁজের ৬ দিন পর সোমবার বিকালে এরশাদ সেতু সংলগ্ন পোনা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার্স ইন চার্জ মোঃ আসিকুজ্জামান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মঙ্গলবার পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা সহ আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT