1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

ভান্ডারিয়ায় ১০ টাকায় ৮ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ প্রকল্প।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

এম এফ এইচ রাজু
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

প্রতিদিন মাত্র ১০ টাকা সঞ্চয় করে ৮ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ করে সাড়া জাগিয়েছে আমাদের পথ চলা নামক একটি সংগঠন।

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের তরুন সমাজসেবক রফিকুল ইসলাম মিলন সিকদার এর উদ্যোগে ২০২১ সালে এলাকার সাধারন খেটে খাওয়া মানুষদের আয় থেকে দৈনিক ১০ টাকা সঞ্চয়ের উদ্দেশ্য নিয়ে গঠন করেন আমাদের পথচলা সংগঠনটি।

বর্তমানে এ সংগঠনের দেড়শত সদস্যদের সঞ্চয় প্রায় আট লক্ষ টাকা। সদস্যদের সঞ্চয়কৃত টাকা থেকে ২০২২ সালের শুরুরদিকে প্রায় ১ লক্ষ ৬৫ হাজার টাকা দিয়ে একটি সরিষা ভাঙ্গার মেশিন ও কিছু সরিষা কিনে তৈরি করেন খাঁটি সরিষার তৈল। ৩২০ টাকা কেজি দামে নিজেরাই তা ক্রয় করেন। এবং সরিষার উচ্ছিষ্টা অংশ খৈল গো খাদ্য এবং কৃষিপণ্যতে ব্যবহার করেন এলাকার চাষিরা।

বর্তমান বছরে সংগঠনটি উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামে নিজেদের উদ্দ্যোগে ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ৮ হেক্টর জমিতে প্রায় আড়াইলক্ষ টাকা ব্যয়ে তৈল বীজ জাতীয় শস্য সূর্যমুখীর পরীক্ষামূলক চাষ করেছেন। আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছেন তারা।

আমাদের পথ চলা সংগঠনের উদ্যোক্তারা বলেন, সল্প আয়ের মানুষের সঞ্চয় ও আয় বৃদ্ধি এবং খাঁটি পন্য ব্যবহারের উদ্দ্যেসে আমার এ প্রচেষ্টা তা ছাড়া সূর্যমুখীর তৈল মানব দেহের জন্য অনেক উপকারী আমরা সাধারন মানুষদেরকে সল্পমূল্যে সূর্যমুখীর তৈল খাওয়াবার চেষ্টা করব।

এ সম্পর্কে উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা মাইনুল হুদা বলেন, সূর্যমুখীর চাষাবাদ কৃষকের কাছে জনপ্রিয় করে তুলতে উপজেলার ভিটাবাড়িয়ায় আমাদের পথ চলা সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে ৮ হেক্টর জমিতে প্রণোদনা প্রকল্পের আওতায় পরীক্ষামূলক ভাবে এফ-১ (হাইব্রিড) জাতের সূর্যমুখী ফুলের চাষ করা শুরু করেছেন৷

কৃষকদের এসব তেল প্রক্রিয়াজাত এবং বাজারজাত করার ক্ষেত্রেও কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানান এ কৃষি কর্মকর্তা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT