1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

ভান্ডারিয়ায় জেপি নেতাদের গঠনতন্ত্র বহির্ভূত বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২১৭ বার পঠিত

এম এফ এইচ রাজু
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয় পার্টি জেপির নেতাদের গঠনতন্ত্র বর্হিভূত বহিষ্কার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বহিস্কৃতরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার নদমূলা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভান্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জাতীয় পার্টি জেপি সাবেক যুগ্ম আহবায়ক মশিউর রহমান মৃধা সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলেন, স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক ও গত ১৯ শে মার্চ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণের কারণে নানা অযুহাত দেখিয়ে গত ৭ মে জাতীয় পার্টি জেপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ভান্ডারিয়া উপজেলা কমিটির উপদেষ্টা সাধারণ সম্পাদক এবং ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু সহ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মৃধা, সহ সভাপতি মোঃ ইউসুফ আলী আকন এবং সহ সভাপতি ও নদমূলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আরিফকে বহিষ্কার করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়, তবে এসম্পর্কে কোন শোকজ বা নোটিশ দেওয়া হয়নি তাদের।

এসময়ে তিনি আরও বলেন, তাঁরা জীবন নিয়ে শঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে তাঁরা রাজনৈতিক স্থিতিশীতা চান। সংবাদ সম্মেলনে শেষে জাতীয় পার্টি জেপির নেতা, ইকড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই হাওলাদার, সাবেক চেয়ারম্যান তানভীর হোসেন বাবু, মোঃ শহিদুজ্জামান রাজু মল্লিক, মোঃ হুমায়ুন কবির বাদল সিকদার, মোঃ শাহজাহান তালুকদার, মোস্তফা সিকদার, গোলাম কবির নান্টু, জামাল উদ্দিন স্বপন, লিটন মুন্সি ও রাহাত জোমাদ্দারসহ উপজেলা জাতীয় পার্টি জেপি ও অংঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেন।

এসময়ে জেলা ও উপজেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT