1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া-২ আসনে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলমত নির্বিশেষে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান। বিলাইছড়ির দুর্গম ফারুয়া ইউনিয়নে আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো হেলিকপ্টারে। দুর্গম ফারুয়াতে প্রচারণায় ব্যস্ত পহেল চাকমা। আজ থেকে ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী। খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা, আটক -২। উপকূলীয় ভোট কেন্দ্রে ড্রোন ক্যমেরায় নজরদারিতে থাকবে কোস্ট গার্ড। শ্যামনগরে ধানের শীষের প্রাথী ড.মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা। নির্বাচনে সারা দেশে দুই দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে। খুলনা বটিয়াঘাটা জুট মিলে অগ্নিকান্ড। বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে।

বিলাইছড়ির দুর্গম ফারুয়া ইউনিয়নে আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো হেলিকপ্টারে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি আসনে দুর্গম ফারুয়া ইউনিয়নে ২ টি কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম  হেলিকপ্টারে করে  নিরাপদে পৌঁছানো হয়েছে। রবিবার ( ৮ ফেব্রুয়ারি) বিকালে এ তথ্য  জানান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার  হাসনাত জাহান খান। কেন্দ্রগুলো হচ্ছে ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও  তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। তিনি আরও জানান, উপজেলার  ১৩ টি কেন্দ্রের মধ্যে দুর্গম ৫ টিতে  জনবল ও ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম আনা-নেওয়ায় ব্যবহার হবে হেলিকপ্টার। এর মধ্যে গতকাল বড়থলি রাইমংছড়া  এবং আজকে ফারুয়ার ২ টি। বিলাইছড়ি জোন হতে হেলিকপ্টারে চলে গেছে । এতে সহযোগিতা করছেন সেনাবাহিনী ও বিমানবাহিনী। সুস্থ ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। 

ওই সব কেন্দ্রে সরাসরি পৌঁছাতে কোনো সড়ক বা নৌপথের সুযোগ নেই। তাই কেন্দ্রগুলোতে ভোটের কয়েক দিন আগেই সরঞ্জামসহ নির্বাচনি কর্মকর্তা- কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হেলিকপ্টারে করে নিয়ে ভোট গণনা শেষে আবার উপজেলা হতে জেলা সদরে পাঠানো হবে। এই ৫ কেন্দ্রগুলো হলো ফারুয়া ইউনিয়নে ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বড় থলি ইউনিয়নে প্রাংজংপাড়া, বড়থলি এবং  রাইমংছড়া। অন্য ২ কেন্দ্রগুলোও এভাবে পাঠানো হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT