1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১২৯ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি( রাঙ্গামাটি) প্রতিনিধিঃ বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক উত্তম কৃষি চর্চার জন্য পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস বা প্রশিক্ষিত কৃষকদের নিয়ে সভা/কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দিনব্যাপী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান। 

আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রাসাদ রায়,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মোঃ গোলাম আজম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওমর ফারুক, কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন গুপ্ত, বিএনপির যুবদলের সভাপতি রেজাউল করিম রনি সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা( রায় বাবু), জ্ঞানেন্দু চাকমা,অরুনা দেবী চাকমা,   উপ-সহকারী কৃষি কর্মকর্তা অনুময় চাকমা, সুকান্ত কুমার মদক, রুবেল বড়ুয়া, মোঃ বদিউল আলম,কৃষি অফিসের রাকেশ মুৎসুদ্দি,  রাজিন তঞ্চঙ্গ্যা,  বেসরকারি উন্নয়ন সংস্থা হিলফ্লাওয়ারে ইউনিয়ন অর্গানাইজার শীলা চাকমা, ও ভুবন তঞ্চঙ্গ্যা।

পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস :-প্রোগ্রাম এন্ড এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টাপ্রেনরশিপ,অ্যান্ড রেজিলিয়েন্স বাংলাদেশ ইন বাংলাদেশ (PARNER) হলো- বিশ্বব্যাংক ও সহযোগী সংস্থার অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে একটি বিশেষ কর্মসূচী।এর মূল উদ্দেশ্য  আধুনিক, জলবায়ু- সহিষ্ণু ও পুষ্টিকর ফসল উৎপাদনের মাধ্যমে গ্রামীন কৃষকদের পুষ্টি নিশ্চিত করা, উদ্যোগক্তা হিসেবে গড়ে তোলা  এবং তাদের সক্ষমতা বৃদ্ধি করা। এর প্রধান লক্ষ্য হলো বাংলাদেশে পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্বি করা,কৃ ষিতে উদ্যোগক্তা তৈরি করা এবং জলবায়ু পরিবর্তনে ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা তৈরি করা। এতে প্রতিটি  ইউনিয়নে ৭ টি করে উপজেলায় মোট ২৮ টি পার্টনার ফিল্ড স্কুল পর্যায়ক্রমে হবে বলে জানা গেছে। অতিথিরা স্থল পরিদর্শন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT