1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

বিলাইছড়িতে ম্যালেরিয়া নির্মূলে কাজ করছে ব্রাক স্বাস্থ্য।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯১ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

বিলাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-বিলাইছড়িতে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচী -২০২৩ -এর এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য বিলাইছড়ি – এর আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ শার্দূল দাশ, শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, থানা এসআই রেদওয়ানুর রহমান এবং ব্রাক স্বাস্থ্য বিভাগের প্রোগ্রাম অর্গানাইজার আদর্শী চাকমা প্রমূখ।

জানা যায়, ব্রাক তথ্য অনুসারে উপজেলার ১২১ টি পাড়া, ৮০ জন সেবিকা, ৩২ জন স্পেশাল হেল্পার( ওয়ার্কার),২২ জন স্বাস্থ্য কর্মী নিয়ে ম্যালেরিয়া নির্মূলে দূর্গম এলাকায় নিয়মিত কাজ করে যাচ্ছে ব্র্যাক স্বাস্থ্য বিভাগ। এছাড়াও প্রতিটি পরিবারে দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণে মশারীও।

সভায় বলা হয়- দেশের যে কোনো অঞ্চলের চেয়ে পার্বত্য এলাকায় ম্যালেরিয়া প্রকোপ একটু বেশি। ম্যালেরিয়া ও ডেঙ্গু একটি মশা বাহিত রোগ। তাই পরীক্ষা যেন আরো একটু আধুনিক করা, যাহাতে শতভাগ ম্যালেরিয়া হয়েছে কিনা তা নিশ্চিত করা।এছাড়াও ম্যালেরিয়া নির্মূলে এলাকার জনপ্রতিনিধিরা সহযোগিতা দিয়ে সভা সমাবেশে মাধ্যমে জনগণকে সচেতনতার বিষয়েও ধারণা দেওয়ার জন্য বিষদ্ আলোচনা করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT