1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

বান্দরবান আলীকদমের কঠোর লকডাউনের 5 দিনের পরিস্থিতি সামলাচ্ছেন নির্বাহী মেজিস্ট্রেট মোঃ নাজমুল হাসান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩৭৮ বার পঠিত

বান্দরবান আলীকদম থেকে মোঃ আশিফুর রহমান আকিব

সরকারের নির্দেশনা অনুযায়ী করোনা মহামারি সংক্রমণ ফের মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় সারা দেশে কঠোর বিধিনিষেধ দেওয়া হয়। বান্দরবান আলীকদম উপজেলায় কঠোর বিধিনিষেধ থাকা সত্তেও অনেকেই মানছে না স্বাস্থবিধি।
মঙ্গলবার (27 জুলাই) সকাল থেকে আলীকদম উপজেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হাসান কর্তৃর্ক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহযোগীতায় ছিলো বিজিবি এর সদস্যরা।

মঙ্গলবার (27 জুলাই ) ভারি বৃষ্টিপাত থাকায় অন্যদিনের ন্যায় জনসমাগম ছিলো না।
জনসাধারণ তাদের প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে বাড়ি থেকে বের হচ্ছেন না কেউ। আবার অনেকেই রাস্তা ঘাট বন্যায় প্লাবিত হওয়ায় বাজারে আসতে পারছেন না। কিন্তু যারা প্রয়োজনে বের হচ্ছেন তাদের মধ্যে অনেকেই স্বাস্থবিধি মানছে না। আলীকদম বাজার, আলী বাজার, পানবাজারসহ অন্যান্য বাজারের দোকান পাট যা খোলার কথা ছিলো তা খোলা রেখেছিলেন কাচা বাজার, মুদি দোকান, ঔষধের দোকান ও কিটনাশকের দোকান অন্যান্য দোকান পার্ট গুলো বন্ধ ছিলো।

তা সত্বেও চৌমুহনী এলাকার একটি চায়ের দোকানে কিছু লোক সেখানে আড্ডা দেওয়া ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হাসানের নজরে পড়লে। সেখানে তাৎক্ষনিক তিনি দোকানদারকে জরিমানা করেন। চৌমুহনী মোড় এলাকা থেকে একটি অটো রিক্সাকে অধিক যাত্রী বহন করায় জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

নির্বাহী মেজিস্ট্রেট মোঃ নাজমুল হাসান বলেন, যারা স্বাস্থবিধি ও কঠোর বিধিনিষেধ মানবে না তাদেরকে জরিমানা ও তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT