1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

বাগেরহাটের মোংলায় নিজ কন্যা সন্তানকে ধর্ষনের অভিযোগে লম্পট পিতা আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৫৬ বার পঠিত

বাগেরহাট  জেলা প্রতিনিধি।

 

বাগেরহাটের মোংলায় নিজ কন্যা সন্তানকে ধর্ষনের অভিযোগে লম্পট পিতাকে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাতে পাঁচ সন্তানের জননী আপন মেয়েকে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। আজ সোমবার দুপুরে (০২ আগস্ট) লম্পট বাবাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

থানার মামলা সুত্রে ও পুলিশ জানায়, মোংলা পোর্ট পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকার নুরুল ইসলামের বাড়ীতে আব্দুল হক হাওলাদার তার মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। মেয়ের স্বামী আসাদ শেখ খুলনায় দিন মজুরি কাজ করেন। গত ৩০ জুলাই রাত সাড়ে ১২টায় স্বামীর অনুপস্থিতে তার বাবা আব্দুল হক হাওলাদার মেয়ের রুমে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরের দিন রাতে আবারও একই ঘটনা ঘটাতে গেলে মেয়ে চিৎকার করলে বৃদ্ধ বাবা তার নিজ রুমে চলে যান।

 

পরে মানষিক যন্ত্রণায় এঘটনা তাদের বাড়ীওয়ালা নুরুল ইসলামকে জানালে ধর্ষণের শিকার মেয়েকে নিয়ে থানায় অভিযোগ দায়ের করে এবং মামলা রুজু করেন। পরে এ মামলার সুত্রধরে বাবা আব্দুল হক হাওলাদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ধর্ষণ মামলা নেয় পুলিশ। এরপর এদিন রাতেই পৌর শহরের সিগনাল টাওয়ার এালাকার তার এক আত্নীয়ের বাড়ি থেকে ধর্ষক লম্পট পিতা আঃ হক (৫৫) কে পুলিশ আটক করে। পরে আজ সোমবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বলে জানায় পুলিশ।

 

নির্যাতনের শিকার মেয়ে পাঁচ সন্তানের জননী, তার গ্রামের বাড়ি বাগেরহাটের জেলার শরনখোলা উপজেলার বানিয়াখালী গ্রামে বলে জানা গেছে। স্বামীর সাথে পারিবারিক সমস্যা থাকায় গত দুই মাস পুর্বে বাবার বাড়ি চলে আসলে মেয়েকে নিয়ে মোংলায় বাসা ভাড়া করে বসবাস করতেন আঃ হক হাওলাদার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT