1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

বর্ণিল আয়োজনে শুভ বড়দিন উদযাপন করলো যমুনা ছড়ির খ্রীস্টান ধর্মাবলম্বীরা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি(রাঙ্গামাটি) প্রতিনিধিঃ- বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে যমুনা ছড়ি বম জনগোষ্ঠী খ্রীস্টান ধর্মাবলম্বীরা বর্ণিল আয়োজনে মেরী খ্রীস্টমাস (শুভ বড় দিন) উদযাপন করালো।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় ইসিবি চার্চে এক সভা আয়োজন করা হয়েছে।  হেডম্যান রিনলম বম (পালম)-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুয়া সাব জোন কমান্ডার মেজর মো.আদনান ইসলাম। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড মেম্বার মালসম বম,ব্যাপ্তিষ্ট চার্চের রবার্ট বম, ইভানজিলিক্যাল চার্চের রামলিয়ান বম, বাংলাদেশ খ্রিস্টান চার্চের জললাই বম, প্রেসটেরিয়ান চার্চের থনতোয়াসাং বম,শিক্ষক রেমরোয়াড বম। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। দিনব্যাপী অনুষ্ঠানে কেক কাটা ও ঘরে ঘরে আপ্যায়ন এবং  আলোক সজ্জায়  সুসজ্জিত করা হয়েছে ঘর ও গীর্জাগুলো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT