
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি( রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-বিলাইছড়ি উপজেলার দুর্গম যমুনাছড়ির বম জনগোষ্ঠীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এ্যাড. দীপেন দেওয়ান। তিনি রবিবার (১ মার্চ) দুপুরে রাঙ্গামাটির নিজ বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন আসন্ন জেলা পরিষদ সদস্য পদে মানোন্নয়ন প্রার্থী, বিএনপির নেতা এবং যমুনাছড়ি বম পাড়ার হেডম্যান রিনলম পালম বম। এছাড়াও উপস্থিত ছিলেন পালক প্রধান রবার্ট বম সহ অন্যান্য বম নেতা ও বিএনপির নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও সামাজিক অগ্রগতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হিসেবে বম জনগোষ্ঠী হতে একজন মনোনয়নের পাওয়ার দাবি জানান। তিনি সবার কথা মনোযোগ সহকারে শোনেন এবং এলাকার উন্নয়নে একযোগে কাজ করার আশ্বাস দেন।