1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনের কারাদণ্ড। বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু । পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে দেশের মানুষ সুখ শান্তিতে বসবাস করেছে–এমপি শাহিন চাকলাদার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭০ বার পঠিত

কেশবপুর প্রতিনিধি (যশোর):

যশোর ৬ সংসদীয় আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেছেন,আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে দেশের মানুষ সুখ শান্তিতে বসবাস করেছে।সরকার ক্ষমতায় আছে বলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। শাহীন চাকলাদার আরো বলেন,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্ময়নের বাঁধাগ্রস্ত করতে বিএনপি জামাত গভীর ষড়যন্ত্র করে চলেছে। তাদেরকে প্রতিহত করতে ছাত্রলীগ যুবলীগ যথেষ্ট। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে বলে তিনি সবার প্রতি আহ্বান জানান।

রবিবার ১৭ সেপ্টেম্বর রাতে উপজেলার ৩নং মজিদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে প্রতাপপুর বাজারে ৩ নং মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিয়ার রহমান পিরোর সভাপতিত্বে ও ষুগ্ম সাধারণ সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউর রহমানের সঞ্চালনায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে কর্মী সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন,পৌরসভার মেয়র,জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ,সহ দপ্তর সম্পাদক মনোজ কুমার তরফদার প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন,৩নং মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম,,৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিদুল ইসলাম,৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর ইসলাম মুকুল,ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম,ছাত্রলীগ নেতা মাহাবুর রহমান,উপজেলা পরিষদের সাবেক ভাইস আব্দুল লতিফ রানা প্রমুখ।

একইদিনে বিকেলে ১১ নং হাসানপুর ইউনিয়নের টিটাবাজিতপুর গ্রামের রিজাউল ইসলামের বাড়িতে উঠান বৈঠক ও আওয়ালগীত গ্রামে ঈদগাহ মাঠে ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,যশোর ৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

এসময় উপস্থিত ছিলেন,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম পিটু,কৃষি সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর,শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ,উপজেলা যুবলীগের আহবায়ক বিএম শহিদুজ্জামান শহীদ,জেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান সাগর,রেজাউল ইসলাম,৯নং গৌরিঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব,৭নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন,১১নং হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান তৌহিদ,পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন টিটু,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ,আওয়ামী লীগ নেতা আমানুর রহমান খান,উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান,উপজেলা জাতীয় শ্রমিকের আহবায়ক সরদার মনসুর আলী,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন,সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি,হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক জিএম আলতাফ হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল গফফার গফুর সহ জেলা,উপজেলা,পৌর,ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ,কৃষক লীগ,জাতীয় শ্রমিক লীগ,যুব মহিলা লীগ,স্বেশ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT