1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম:
খুলনা মহানগরীতে অস্ত্র ও গুলিসহ যুবক আটক। শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা ।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গিলবার্ট নির্মল বিশ্বাসের ঝিকরগাছায় মতবিনিময়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১৬২ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

চলো চলো যশোর চলো, শেখ হাসিনার সমাবেশ সফল করো এই স্লোগানকে সামনে রেখে ঝিকরগাছা পৌরসদরের ৫ নং ওয়ার্ডের কীর্তিপুর হঠাৎপাড়া গ্রামে মাননীয় প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে মতবিনিময় সভা ও মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন লিফলেট বিতরণ করা হয়েছে। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজের সভাপতি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ঝিকরগাছা উপজেলার আহবায়ক গিলবার্ট নির্মল বিশ্বাস।

এসময় তিনি নেতৃবৃন্দের উদ্দেশ্য করে বলেন, আগামী ২৪শে নভেম্বর উন্নয়ন মাতা, সফল রাষ্ট্র নায়ক দেশরত্ন, মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার যশোরে আগমন উপলক্ষ্যে ও যশোর জেলা আওয়ামীলীগের বিশাল জনসভা সফল করার লক্ষ্যে আমরা মুজিব সেনারা ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে বদ্ধ পরিকর।

গতকালের কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজল রায়হান, বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ ঝিকরগাছা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক বাবুল আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, ঝিকরগাছা পৌর যুবলীগের যুগ্ম আহব্বায়ক আলিমুল মৃধা, সদস্য তৌহিদুর রহমান বিপ্লব, ঝিকরগাছা সদর ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক শাহিন কবির, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব মিনাল দত্ত, গঙ্গানন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য শফিকুল ইসলাম, ঝিকরগাছা তাতীলীগের যুগ্ম সম্পাদক মন্টু হোসেন, পানিসারা ইউনিয়ন যুবলীগ নেতা ইয়াসিন আলী, সবুজ হোসেন, যুবলীগ নেতা মাসুদ, জনি হোসেন, ছাত্রলীগ নেতা পিয়াস সহ আরো অনেকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT