1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৩৩২ বার পঠিত

গত ৪ এপ্রিল “দৈনিক আজকের পত্রিকা” সহ কয়েকটি জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় “ সুন্দরবনে জব্দ গরান কাঠ ” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টি গোচর হয়েছে।
 সংবাদে উল্লেখ করা হয়েছে দক্ষিণ বেদকাশী গ্রামের বিপুল সরকারের ঘের সংলগ্ন এলাকা থেকে ৪০০ পিচ গরানের কচা জব্দ করা হয়। এবং কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলাম তার বক্তব্যে বলেছেন, বিপুল সরকার ও তার পরিবারের কয়েকজন বনবিভাগের তালিকাভুক্ত অপরাধী এবং দীর্ঘদিন ধরে সুন্দরবনে অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছেন । যা সম্পুর্ন মিথ্যা 
ভিত্তিহীন ও বানোয়াট। 
প্রকৃত ঘটনা হলো আমি বিপুল সরকার বনমন্ত্রালয় থেকে লাইসেন্স করে সরকারকে ভ্যাট ও ট্যাক্স প্রদান করে বৈধ ভাবে ঘড়িলাল বাজারে ” দিব্য এন্টারপ্রাইজ” নামে একটি কাঁকড়ার ঘর আছে। সেখানে দীর্ঘ দিন ধরে কাঁকড়া ব্যবসা করে আসছি। সম্প্রতি মোঃ ফারুকুল ইসলাম কোবাদক স্টেশন কর্মকর্তা হিসাবে যোগদান করার পরে আমার নিকট প্রতিমাসে মাসোহারা হিসেবে মোটা অংকের টাকা দাবী করতে থাকেন। আমি মাসোহারা দিতে অস্বীকার করায় গত নয় মাস আগে একটি বন্য শুকর লোকালয়ে প্রবেশ করে আমার মা সহ ২/৩ জনের উপর আক্রমন করলে এলাকাবাসী শুকরটি মেরে ফেলে। পরবর্তীতে ব্যাবসায়িক কারনে আমার নামে শুকর মারার একটি মিথ্যা মামলা দায়ের করেন কোবাদক স্টেশন কর্মকর্তা। যার মামলা নং- ৬১/২০২২ ইং । এখানে শেষ নয় পরবর্তীতে তিনি আরও একটি টি মিথ্যা মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ৭১/২০২২ 
তারিখ ২৮-৮-২০২২ ইং। আমি মিথ্যা মামলা থেকে রেহাই পেতে বিভাগীয় বন কর্মকর্তা বরাবর একটি আবেদন করি। কারণ আমি কখনো সুন্দরবনে যায়নি বা সুন্দরবনের কোন কার্যক্রমের সাথে জড়িত নই। এই আবেদন করার পরে স্টেশন কর্মকর্তার নিকট তদন্তের নির্দেশ দিলে উক্ত কোবাদক স্টেশন কর্মকর্তা মিমাংসা করার জন্য স্থানীয় নেতাদের দ্বারা চাপ সৃষ্টি করেন। 
আমি তার সাথে মিমাংসা করতে অস্বীকার করলে মামলা দিয়ে হয়রানী করবে বলে হুমকী প্রদান করেন। তারই ধারাবাহিকতায় গত ৩ মার্চ আমার ঘের সংলগ্ন অম্মদ আলী খাঁর ছেলে নজরুল খাঁর পুকুর থেকে ৩/৪ বছরের পুরানো গরানের কচা জব্দ করে সাংবাদিকদের ডেকে বক্তব্য দিয়েছেন যে, বিপুল সরকার তার ঘেরে লাগাবে বলে সংবাদ পেয়েছি মর্মে ওই মামলায় আমাকে জড়িয়ে হয়রানী করার পায়তারা করছেন ঐ স্টেশন কর্মকর্তা। এ বিষয়ে আমার কোন সংশ্লিষ্টতা নেই বা আমি অদৌ এ বিষয়ে কিছুই জানিনা।
বিধায় আমি প্রকাশিত সংবাদ ও স্টেশন কর্মকর্তার ষড়যন্ত্র মুলক কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাথে সাথে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট সুষ্ঠু তদন্ত সহ প্রকৃত দোষীদের শাস্তির দাবী জানাই। 

বিপুল সরকার
পিং- দয়াল সরকার
সাং- ঘড়িলাল ,কয়রা, খুলনা।

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখ: ০৬/০৪/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT