1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৩১ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুরের পাঁজিয়া উইনিয়নে “অন্ত্যজ জনগোষ্ঠির (রিশি সম্প্রদায় ক্ষুদ্র নৃগোষ্ঠি) দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয় বৃদ্ধিমূলক হস্তশিল্প” প্রকল্পের উপকরণ বিতরণ উদ্বোধনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নে পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে ওই প্রকল্পের উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করা হয়।
সোমবার (২০ এপ্রিল-২৬) সকাল ১১ টায় পাঁজিয়া উইনিয়ন পরিষদের হলরুমে পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি অধ্যাপক অনুকুল চন্দ্র মন্ডল-এর সভাপতিত্বে এবং উন্নয়ন কর্মী মানব মণ্ডল-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৭ নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কেশবপুর উপজেলা মহিলা উন্নয়ন কর্মকর্তা রুপালী রানী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৭ নং পাঁজিয়া উইপি’র সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল, জাতীয় উন্নয়ন কর্মী আশুতোষ বিশ্বাস, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস দে, কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, উন্নয়ন কর্মী আব্দুল গফ্ফার, উন্নয়ন কর্মী জালাল উদ্দীন সরদার প্রমূখ।
অনুষ্ঠানে “অন্তজ জনগোষ্ঠির (রিশি সম্প্রদায় ক্ষুদ্র নৃগোষ্ঠি) পাঁজিয়া ইউনিয়নের সারুটিয়া, মাদার ডাঙ্গা, মনোহরনগর গ্রামের ২০ জন উপকারভোগীর জীবনমান উন্নয়নে প্রত্যেককে দু’টি করে তল্লাবাঁশ, একখানা দা ও একটি করে বসার পিড়ি দেওয়া হয়।
পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার জানান, “২০ জন উপকারভোগীকে বছরে কিস্তিতে কিস্তিতে ৯৮০ টি বাঁশ দেওয়া হবে, যাতে করে তারা এই বাঁশ শিল্পের কাজ করে জীবিকা নির্বাহ করতে পারেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৭ নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কেশবপুর উপজেলা মহিলা উন্নয়ন কর্মকর্তা রুপালী রানী নিজ হাতে উপকরণগুলি বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক সমীর কুমার দাস, উইপি সদস্য শিরিনা বেগম, উইপি সদস্য, দিলদিল হাসনা মুক্তাসহ পাঁজিয়া ইউনিয়ন পরিষদের গ্রামকর্মীগণ। উপকারভোগীরা জানান, বাবুর আলী ভাইয়ের মাধ্যমে এসকল উপকরণ পেয়ে আমরা দারুণভাবে খুশি হয়েছি।
ছবিঃ
২০/০৪/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT