1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

নড়াইল সদর হাসপাতালে এফ বি সি সি আই এর পক্ষ থেকে চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩৪০ বার পঠিত

মো: হাচিবুর রহমান, নড়াইল প্রতিনিধি:

কোভিড-১৯ সংক্রামণ প্রতিরোধে এফ বি সি সি আই এর পক্ষ থেকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার ২৮ (জুলাই)নড়াইল সদর হাসপাতালের সম্মেলন কক্ষে নড়াইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর আয়োজনে এফ বি সি সি আই এর পক্ষ থেকে ১০ টি অক্সিজেন সিলিন্ডার, ২টা হাই-ফ্লো নজেল ক্যানোলা, ২টা অক্সিজেন কনসেনটেটরসহ চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী সদর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তুলে দেয়া হয়।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আসাদুজ্জামান মুন্সী কাছে এ সব সামগ্রী হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার।
নড়াইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসানুজ্জামানের& সভাপতিত্বে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মশিউর রহমান বাবু, নড়াইল চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক ও জেলা যুবলীগের আহবায়ক ওয়াহিদুজ্জামান, সংসদ সদস্য মাশরাফির পিতা গোলাম মোর্তুজা স্বপন, রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক কাজী ইসলাম হোসেন লিটন, নড়াইল চেম্বারের সহ-সভাপতি হাফিজুর রহমান মল্লিক,সদর হাসপাতালের এনেসথেসিয়ার ডাক্তার শাহিনুর রহমান, ডাঃ মৃধা শাহিনুর জামান, পৌর কাউন্সিলর রেজাইল বিশ্বাস, শরফুল আলম লিটু, চেম্বারের সদস্য জাহাঙ্গির সিকদার হাবিবুল্লাহ বাহার, অলোক কুমার কুন্ডু, সদর হাসপাতালের কর্মকর্তা, ডাক্তার, সাংবাদিক, নড়াইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কর্মকর্তা, সদস্য ও স্থানীয় ব্যাবসায়ীরা এ সময় উপস্থিত ছিলেন।###

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT