1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম:
খুলনা মহানগরীতে অস্ত্র ও গুলিসহ যুবক আটক। শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা ।

নৌকা যার আমরা তার : গিলবার্ট নির্মল বিশ্বাস।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২২৮ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল,ঝিকরগাছা (যশোর) :

৮৬ যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়নের প্রার্থী হয়ে নৌকা প্রতীকের পক্ষে কাজ করতে ‘নৌকা যার আমরা তার’ এই স্লোগানকে সামনে রেখে ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজের সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ঝিকরগাছা উপজেলা শাখার আহ্বায়ক গিলবার্ট নির্মল বিশ্বাস বিভিন্ন সময়ে নতুন আঙ্গিকে ব্যতিক্রম ধারায় সরকারের উন্নয়নে কর্মকাণ্ড নিয়ে এগিয়ে চলেছেন।
এই বিষয়ে সংবাদকর্মীদের সাথে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে আওয়ামী লীগের সরকার কি করেন নি ? বাংলাদেশ আওয়ামীলীগ এ দেশের উন্নয়নকে সব সময় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এজন্যই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্ব গ্রহণ করেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন এবং বিভিন্ন মুখী কার্যক্রম হাতে নেন। তো মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে শুরু হওয়া যে সকল কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে স্বপ্নের পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাওয়া এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু স্যাটেলাইট, কালনা সেতু, সমুদ্রসীমা জয়, যুদ্ধাপরাধীদের বিচার, বিধবা ও বয়স্ক ভাতা প্রদান, বিনামূল্যে শিক্ষার্থীদের নতুন বই, কর্ণফুলী টানেল নির্মাণ, রপ্তানি আয় বৃদ্ধি, ইউনিয়ন ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র, রাস্তাঘাট উন্নয়ন, শতভাগ বিদ্যুৎ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, জঙ্গি দমন, ছিটমহল সমস্যার সমাধান, মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি, যশোর বেনাপোল মহাসড়কের চার লেনে উন্নতিকরণ সহ দেশব্যাপী উন্নয়ন কার্যক্রম। এছাড়াও তিনি আরো বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কার বিকল্প নাই। বাংলাদেশের উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট দিন এবং সবাই এক হয়ে বলুন শেখ হাসিনার সরকার বারবার দরকার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT