1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক।

নীলফামারীর ডোমারে ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের শুভ উদ্বোধন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১৪০ বার পঠিত

নীলফামারীর ডোমারে ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের শুভ উদ্বোধন।

তপন দাস

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলায় ১২ থেকে ১৭ বছর বয়সী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ হাজার ৫শ শিক্ষার্থীদের টিকা প্রদান উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় উপজেলা আঞ্চলিক বাঁশ গবেষণা কেন্দ্রে এ টিকাদানের উদ্বোধন করেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম।

এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডাঃ আবুল আলা, একাডেমিক সুপার ভাইজার সাফিউর রহমান, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আল-আমিন রহমান, হেল্থ ইন্সপেক্টর (ইনচার্জ) বেলাল উদ্দিন, ইএসডিও জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার শরিফ আহমেদ শাহ সহ জানো প্রকল্পের ফিল্ড কর্মকর্তা ও ভলান্টিয়ারগন প্রমুখ।
শনিবার উদ্বোধনী দিনে উপজেলার ৭টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার শিক্ষার্থীদের মাঝে ফাইজারের টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৬৩ জন, ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ জন, সোনারায় উচ্চ বিদ্যালয়ের ৫শ জন, ডোমার বালিকা বিদ্যা নিকেতনের ৫০ জন, চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের ৩শ জন, জি আর চান্দখানা উচ্চ বিদ্যালয়ের ৪৩৭ জন ও মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৫শ জন রয়েছে।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী জানান, আজকে (শনিবার) উদ্বোধনী দিনে ২ হাজার শিক্ষার্থীদের ফাইজারের টিকা প্রদান করা হয়েছে। এই কার্যক্রম আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে। তিনি আরও বলেন, ১৫ তারিখের মধ্যে উপজেলায় ১৭ হাজার ৫শ শিক্ষার্থীকে এই টিকা প্রদান করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT