1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

নাভারন ডিগ্রি ও মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবকদের মতবিনিময় সভা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৪৮০ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ শার্শা উপজেলার নাভারন ডিগ্রি ও নাভারন ফজিলাতুননেছা মহিলা কলেজের আয়োজনে শিক্ষার মান্নোয়নের লক্ষ্যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি)পরীক্ষার্থী ও অভিভাবকবৃন্দের সাথে মতবিনিময় সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০শে ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নাভারন ডিগ্রী কলেজের ক্লাস রুম ভবনে নাভারন ডিগ্রী কলেজের প্রধান অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং উপ- অধ্যাপক অসিত রঞ্জন চক্রবর্তীর পরিচালনায় ও দুপুর ১২টায় নাভারন ফজিলাতুননেছা মহিলা কলেজের প্রধান অধ্যক্ষ লাইলা আফরোজা বানুর সভাপতিত্বে ও এইচএসসি পরীক্ষার্থী খন্দকার মার্জিয়া মেহ্জাবীনের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-১,শার্শা আসনের জাতীয় সংসদের সদস্য শেখ আফিল উদ্দিন এমপি

মতবিনিময় সভায় এমপি শেখ আফিল উদ্দিন বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের ছুটির দিনেও ক্লাস নিতে হবে। তোমাদের সৌভাগ্য যে আমার মতো একজন এমপি তোমাদের গাইড লাইন দিচ্ছে। পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে সকল বিষয়ে ভালোভাবে পড়ালেখা করতে হবে। এ প্রতিষ্ঠানের শিক্ষকরা অনেক দক্ষ ও মেধাবী। এখন যে সময়টা আছে তা কাজে লাগাতে হবে। বোর্ড পরীক্ষায় যাতে সকল শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারো সেভাবে প্রস্তুতি নিতে হবে। নিয়মিত কলেজের অতিরিক্ত ক্লাস করানো হবে । প্রত্যেক পরীক্ষার্থীকে কলেজের উপস্থিত নিশ্চিত করতে অভিভাবকদের ভূমিকা নিতে হবে ।

তিনি বলেন, তোমরা যদি ভালোভাবে পড়াশুনা কর তাহলে ভালো রেজাল্ট করতে পারবে। আমরা শিক্ষকদের পক্ষ থেকে মনিটরিং এর ব্যবস্থা করব এবং শিক্ষকরা নিয়মিত বাড়িতে গিয়ে দেখবে তোমরা পড়াশুনা কর কিনা। শিক্ষার্থীরা মোবাইল, টিভি কম ব্যবহার করতে হবে । বিশেষ করে অভিভাবকরা শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখতে হবে। যাতে তারা নিয়মিত পড়াশুনা করে। পরীক্ষায় শতভাগ প্রশ্নের উত্তর লিখতে হবে। আপনাদের বুঝতে হবে আওমলীগ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কলেজ সহ সমগ্র দেশে শিক্ষার্থীদের জন্য ৪তলা ভবন করে দিয়েছে। তিনি বলেন নতুন ভাবে তালিকা হচ্ছে যে কলেজ ও স্কুলে শিক্ষার্থী ৭৫ ভাগ উপস্থিত থাকতে হবে। শিক্ষকদের কোন গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি হুশিয়ারি দেন। এই তিন মাস শুক্র ও শনিবার ক্লাস নিতে হবে। এই সময় টিকে প্রধান অতিথী গ্লোডেন টাইম বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু ,যশোর জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা অলোক সরদার,ঝিকরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুছা মাহমুদ,শার্শার ইউপি চেয়ারম্যান সোহরার হোসেন,
শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার, সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল,সাংগঠনিক সম্পাদক আল-আমিন রুবেলসহ নাভারন ডিগ্রী কলেজের শিক্ষকবৃন্দ,২০২০
সালের অনুষ্ঠতব্য এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের নাগরিক প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT