1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

নাটোরে রাতের আঁধারে সরকারি গাছ কর্তন”

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩৫০ বার পঠিত

মোঃ সোহাগ আরেফিন ( নাটোর প্রতিনিধি)

নাটোরের সিংড়া উপজেলার ৩নং ইটালী ইউনিয়নের তুলাপাড়া বাঁশবাড়িয়া গ্রামের সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে আব্দুস সামাদ (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

উপজেলার ইটালি ইউনিয়নের তুলাপাড়া বাঁশবাড়িয়া গ্রামের ঘটনাটি ঘটে, গত সোমবার দিবাগত রাত ১০ টার দিকে।

প্রত্যক্ষদর্শী সেলিম হোসেন তার বাড়ির পাশে গাছগুলো কর্তন করতে দেখে বাধা প্রদান করেন আব্দুস সামাদকে।একপর্যায়ে আব্দুস সামাদ মোঃ সেলিমকে বিভিন্ন অকথ্য ভাষায় গালি-গালাজ করেন এবং হুমকি-ধামকি দেন।

প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসীরা জানান, রাতের আঁধারে আব্দুস সামাদ(৫৫) পিতা মৃত মোকছেদ প্রাং কুন্দার (ঔষধি) গাছ কেটে নিয়ে গেছে অপর আরেকটি নিম গাছ কাটার চেষ্টা করলে গ্রামবাসীরা বাধা প্রদান করেন পরে নিম গাছটি কাটতে পারেন নাই তিনি।

আলহাজ্জ আব্দুস সামাদ বলেন, ওয়ার্ড মেম্বার আব্দুল মজিদ ও বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কুরবানের নির্দেশে গাছ কেটেছি।
কোরবান আলী বলেন, গাছ কাটার বিষয়ে আমি কোন অনুমতি প্রদান করি নাই।এই গাছ কাটার ক্ষমতা আমার নেই।সে আমার কথা মিথ্যা বলেছে।

ইউপি সদস্য আব্দুল মজিদ বলেন, এই গাছ কাটার ঘটনা আমি শোনার পর পরই আলহাজ্ব আব্দুস সামাদ ও তার পরিবারদের আমি নিষেধ করেছি। আমার কথা অমান্য করে সে সরকারি রাস্তার গাছটি কেটেছে।

চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম আরিফ বলেন, বিষয়টি আমার জানা ছিল না তবে খোঁজখবর নিচ্ছি।

উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রাকিবুল ইসলাম বলেন, এ বিষয়টি আমার জানা ছিলনা।দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT