1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

নবম অধিবেশন বসছে ৬ সেপ্টেম্বর

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ২৭৯ বার পঠিত

ষ্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন বসছে আগামী ৬ সেপ্টেম্বর। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই দিন বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন আহবান করেছেন। জাতীয় সংসদ সচিবালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। মূলত সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এই অধিবেশন আহবান করা হয়েছে। সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসানোর বাধ্যবাধকতা আছে। গত ৯ জুলাই এ বছরের বাজেট অধিবেশন শেষ হয়েছিল। করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে অনুষ্ঠিত বাজেট অধিবেশন ছিল খুবই সংক্ষিপ্ত। নিয়ম রক্ষার জন্য আহবান করা সংসদের আগামী অধিবেশনও হবে খুব সমক্ষিপ্ত। এর আগে করোনা মহামারির মধ্যে ডাকা সপ্তম অধিবেশন (বাজেট অধিবেশনের আগের অধিবেশন) এক দিনেই শেষ হয়েছিল। 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT