1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক।

ধামইরহাটে এনজিও কর্মী সেজে গ্রাহকের টাকা আত্মসাৎ আটক ৩

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১৩৬ বার পঠিত

ধামইরহাটে এনজিও কর্মী সেজে গ্রাহকের টাকা আত্মসাৎ আটক ৩

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ- নওগাঁর ধামইরহাটে ভুয়া এনজিও কর্মী সেজে গ্রাহকের টাকা আত্মসাৎ করার অভিযোগে নারীসহ তিনজন প্রতারক কে আটক করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে স্থানীয়রা তাদেরকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে।

গ্রেফতারকৃত আসামিরা হলো উপজেলার ভাতকুন্ডু এলাকার মো. হারুনের স্ত্রী মোসাঃ সালমা বেগম (৩৫), পাশ্ববর্তী আক্কেলপুর থানার জুগীভিটা নামক এলাকার মো. সাজুর স্ত্রী মোসাঃ সুমি আক্তার মিনা (২৩), জয়পুরহাট জেলার ভুটিয়াপাড়া নামক এলকার আতিয়ার রহমানের ছেলে মোঃ রবিউল আলম (২৫)। এ ঘটনায় একই জেলার খঞ্জনপুর নামক এলাকার পাঁচকড়ি মন্ডলের ছেলে নিরঞ্জন (৩৫) নামের একজন পলাতক রয়েছে।

মামলা সুত্রে জানা গেছে, সরকার অনুমোদিত ‘মায়ের হাসি’ নামক একটি ফাউন্ডেশনের এনজিও কর্মী পরিচয়ে তারা বিভিন্ন জনের নিকট থেকে সাপ্তাহিক সঞ্চয় সংগ্রহ পূর্বক গরু ক্রয়ের জন্য ৫০ হাজার টাকার ঋৃণ প্রদানের লক্ষ্যে গ্রাহকদের থেকে ২লক্ষ ৫০হাজার টাকা উত্তোলন করেন।
পরে গ্রাহকরা ঋৃনের টাকা চাইতে গেলে ফাউন্ডেশনের এনজিও কর্মীদের সাথে ঝামেলা তৈরী হয়। বিষয়টি জানাজানি হলে এনজিও কর্মীরা গ্রাহকের টাকা নিয়ে পালানোর চেষ্টা কালে স্থানীয়রা তাদের আটক করে থানা পুলিশে সোপর্দ করেন। পরে উপজেলার আঙ্গরত কলোনী এলাকার মোজাম্মেল হকের ছেলে মোঃ রবিউল ইসলাম বাদী হয়ে থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-৬।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রাকিবুল হুদা জানান, শনিবার মামলার প্রেক্ষিতে আসামীদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

সন্তোষ কুমার সাহা
ধামইরহাট, নওগাঁ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT