1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে সিআর মামলার আসামী আটক । শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ। রূপসা নদী থেকে মরদেহ উদ্ধার। কেশবপুরে মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের নামে অর্থ বাণিজ্যের অভিযোগ। ডুমুরিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত। ডুমুরিয়ার চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ‘নিরাপদ খুলনা চাই’ সংগঠন এর মানববন্ধন। এ্যাড.দীপেন দেওয়ান  পদত্যাগে বিলাইছড়ি বিএনপি’র প্রতিবাদ । কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ । জীববৈচিত্র্য ও প্রজনন সুরক্ষায় সব ধরনের বনজীবী ও পর্যটকদের ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ।

ধামইরহাটের ইসবপুর ইউনিয়নে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্ধোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ১৮৩ বার পঠিত

সন্তোষকুমারসাহা,ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধিঃ-

 

ধামইরহাটের ইসবপুর ইউনিয়নের সাহাপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ১০ আগস্ট সকাল ১০ টায় এ ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল। উদ্বোধন শেষে ইসলামী ব্যাংকের পত্নীতলা উপজেলা শাখার এভিপি ও শাখা প্রধান মোহাম্মদ আবু সাঈদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক রাজশাহী বিভাগীয় জোন প্রধান মো. মিজানুর রহমান (মিজি), সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন, ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল বেলাল হোসেন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রিন্সিপাল অফিসার আব্দুল খালেক (লোটন), নিউ ফারিয়া মোবাইল ফ্যাশনের স্বত্বাধিকারী ও ইসলামী ব্যাংক সাহাপুর কেন্দ্রের এজেন্ট মো. এনায়েত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT