1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

দেশে টিকার প্রথম ডোজ নিয়েছেন ৮০ লাখ মানুষ, দ্বিতীয় ডোজ ৪৩ লাখ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৩৩ বার পঠিত

দেশের ১ কোটি ২৩ লাখ ৩৪ হাজার ৪৭৯ জন মানুষ করোনাভাইরাসের টিকার আওতায় এসেছে।

এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৮০ লাখ ১৮ হাজার ৬৮১ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ লাখ ১৫ হাজার ৭৯৮ জন।

প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৪৯ লাখ ২ হাজার ৭৯০ আর নারী ৩১ লাখ ১৫ হাজার ৯২১ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৫৪ হাজার ৪৩২ আর নারী ১৫ লাখ ৬১ হাজার ৩৬৬ জন।

এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ১ লাখ ১৮ হাজার ১১৯ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ১৬ লাখ ৮৪ হাজার ১২২ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫০ হাজার ৫২৩ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ৪ লাখ ৮১ হাজার ৭১৫ জন।

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৬৩ লাখ ৫৪ হাজার ৮৭১ এবং নারী ৩৭ লাখ ৬৩ হাজার ২৪৮ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ২৭ লাখ ৪৫ হাজার ৭৯২ এবং নারী ১৫ লাখ ৫২ হাজার ২৯৪ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ৯ হাজার ৭৯ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এদিকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৯ লাখ ৬৬ হাজার ৭৫৭ এবং নারী ৭ লাখ ১৭ হাজার ৩৬৫ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ১৬ লাখ ৬৬ হাজার ৬৯৮ জন প্রথম ডোজ এবং ১৭ হাজার ৪২৪ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৯ লাখ ৫৮ হাজার ২৮৪ এবং নারী ৭ লাখ ৮ হাজার ৪১৪ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৮ হাজার ৪৭৩ জন পুরুষ এবং নারী ৮ হাজার ৯৫১ জন।

ঢাকার ৭টি কেন্দ্রে ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫০ হাজার ৫২৩ জন। এদের মধ্যে পুরুষ ৪৩ হাজার ৪০২ এবং নারী ৭ হাজার ১২১ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ হাজার ২৩৫ জন প্রথম ডোজ এবং ২৮৮ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৩ হাজার ২৩৫ এবং নারী ৭ হাজার জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১৬৭ জন পুরুষ এবং নারী ১২১ জন।

এদিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা নিয়েছেন ৪ লাখ ৮১ হাজার ৭১৫ জন। এদের মধ্যে পুরুষ ২ লাখ ৯২ হাজার ১৬২ ও নারী ১ লাখ ৮৯ হাজার ৫৫৩ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় এখন পর্যন্ত ১ কোটি ৩০ লাখ ৬৫ হাজার ৭১৭ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। সূত্র-বাসস

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT