1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

দেখবার কেহ নাই সংস্কার করবার ও কেউ নাই।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২০ বার পঠিত

মোঃ সেলিম রেজা।

ফুলবাড়ী টু বরই তলা ঘাট – লিঙ্ক রোডটি দীর্ঘদিন যাবত সংস্কারের অভাবে যানবাহন দুর্ঘটনার স্বীকার হচ্ছে প্রতিনিয়ত। অথচ কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করছে। ফুলবাড়ী গেট হতে তেলিগাতির মধ্য দিয়ে বড়ই তলা ঘাট পর্যন্ত বাইপাস সড়কটি দিয়ে প্রতিনিয়ত অসংখ্য যানবাহন যাতায়াত করে , এই রাস্তার মাঝে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে মরণ ফাঁদ তৈরি হয়েছে । যার পরিপ্রেক্ষিতে প্রতিদিন যানবাহন গুলি দুর্ঘটনার স্বীকার হচ্ছে। কর্তৃপক্ষের উদাসীনতার জন্য যে দুর্ঘটনা হচ্ছে এর দায়ভার কে নিবে । এই বাইপাস সড়কের পাশে পাঁচটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে । কুয়েট, টিচার ট্রেনিং কলেজ, গভমেন্ট ল্যাবরেটারি হাই স্কুল, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, মহিলা টিটিসি , এতো গুলি শিক্ষা প্রতিষ্ঠান হয়ে ও দেখবার কেউ নাই, সংস্কার করবার ও কেউ নাই। যদিও রাস্তাটি সংস্কার হয় তারপরও কিছুদিনের মধ্যে রাস্তাটি আবার মেরামত করতে হবে। শুধুমাত্র সঠিক মনিটরিং এর অভাবে। একটি রাস্তা করতে অনেক অর্থের অপচয় হয় কিন্তু মনিটরিং টা যদি সঠিক হতো তাহলে রাস্তা গুলি এত দ্রুত নষ্ট হতো না। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের একটাই দাবি রাস্তাটি সুন্দরভাবে মনিটরিং এর মাধ্যমে দ্রুত সংস্কার করা হোক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT