1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

দিঘলিয়া মুরাদ হত্যা মামলার আসামি সাজ্জাদ গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদ হত্যা মামলার প্রধান আসামি, বহিষ্কৃত ছাত্রদল নেতা সাজ্জাদকে গ্রেপ্তার করেছে খুলনা জেলা ডিবি পুলিশ। গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মহানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় অভিযান চালিয়ে জেলা ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। দিঘলিয়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত সাজ্জাদকে ঢাকা থেকে খুলনায় আনা হচ্ছে।

তিনি আরও জানান, মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় তদন্তের স্বার্থে অন্যান্য আসামিদের নাম এ মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না।

উল্লেখ্য, গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পায়ের রগ কেটে যুবদল নেতা মুরাদ খাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT