1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

ড. মানিক লাল দেওয়ান আর নেই

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩০৬ বার পঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি পাবর্ত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ান আর নেই, চলে গেলেন না ফেরার দেশে। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সার্জিস্কোপ হসপিটালে ব্রেনস্ট্রোকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

ড. মানিক লাল দেওয়ানের কন্যা ঝুমা দেওয়ান জানান, তার বাবা বুধবার হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছিল সে অবস্থায় রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করে সেখানে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। পরে উন্নতি না হওয়ায় চট্রগ্রামের বেসরকারী ক্লিনিক সার্জিস্কোপ হসপিটালে ভর্তি করা হয়। সেখানে গতকাল সকালে ব্রেনস্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ইতিহাসের সবচেয়ে সফল ও উচ্চ শিক্ষিত চেয়ারম্যান ছিলেন ড. মানিক লাল দেওয়ান। তিনি বাংলাদেশ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে বহু বছর শিক্ষকতা করেছেন। তিনি ২০০২ থেকে ২০০৬ পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ শুক্রবার নিজ বাড়ী মাঝের বস্তি পারিবারিক শ্মশানে বৌদ্ধ ধর্মীয় রীতিমতে দাহক্রিয়া সম্পাদন করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT