1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

ডুমুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচী মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক।

খুলনার ডুমুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় এবং বিভিন্ন কর্মসূচী গ্রহনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে আজ ২৬ই মার্চ রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন, বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ডুমুরিয়া কলেজ,শহীদ স্মৃতি মহিলা কলেজ, ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,ডুমুরিয়া সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়,ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এরপর আনুষ্ঠানিক ভাবে ডুমুরিয়া কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ক্রীড়া অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সম্বর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক। এসময় উপস্হিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আফরোজ শাহীন খসরু,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমীন, উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ সেখ কনি মিয়া বিপিএম,থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মুক্ত রায় চৌধুরী,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস,সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান,খাদ্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সুধী সমাজের নেতৃবৃন্দ। শেষে ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT