1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

ডুমুরিয়ার ১৬ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১৭০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।
খুলনার ডুমুরিয়ার শোভনা ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৬ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শোভনা গাবতলা ঐক্যতান যুব সংঘ মাঠে আয়োজিত খেলায় অংশ গ্রহণ করেন ডুমুরিয়া সদর ইউনিয়ন ফুটবল দল বনাম ধামালিয়া ইউনিয়ন ফুটবল দল। খেলায় নির্ধারিত সময়ে উভয় দল গোল শূন্য অবস্থায় সমতা থাকে। পরবর্তীতে ট্রাইব্রেকারের মাধ্যমে ডুমুরিয়া সদর ইউনিয়ন ফুটবল দল ১১-১০ গোলে ধামালিয়া ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। রানার্সআপ হন ধামালিয়া ইউনিয়ন একাদশ। ম্যান অফ দ্যা ম্যাচ হন ইরান, ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট মেহেদী এবং সেরা দর্শক নির্বাচিত হন জমির উদ্দিন সরকার। খেলা পরিচালনা করেন শেখ কামাল আহমেদ, সহকারী হিসাবে ছিলেন মোশারফ হোসেন ও পারভেজ।
খেলা শেষে আয়োজক কমিটির সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্যের সভাপতিত্বে ও শেখ জিল্লুর রহমানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। আরো বক্তৃতা করেন অফিসার থানা ইনচার্জ সেখ কনি মিয়া, ভাইস-চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, শারমীনা পারভীন রুমা, জেলা পরিষদ সদস্য হাসনা হেনা, প্রেসক্লাব সভাপতি কাজি আবদুল্লাহ, ডাঃ দীন মহম্মদ খোকা, চেয়ারম্যান বিএম জহুরুল হক। এ সময় উপস্থিত ছিলেন জামিল আকতার লেলিন, ইউপি সদস্য খান হাবিবুর রহমান, মিলন কান্তি মল্লিক, আমজাদ হোসেন দাদাভাই, শেখ হাবিবুর রহমান, খান আঃ রাজ্জাক, ন‌ওশের বাগাতি, শিবপদ গোলদার, অশোক কুমার সরকার, ইউপি সদস্য শেখ আব্দুর রশিদ, হাফিজুর বাগাতি, শেখর মল্লিক, দেবব্রত সরদার, কামরুজ্জামান টিপু, খান দেলোয়ার হোসেন, আসাদুজ্জামান আসাদ, নার্গিস খাতুন, ফিরোজা বেগম, ললিতা সরদার, শুভংকর রায়, আশীষ কুমার পাল প্রমূখ। আলোচনা শেষে চ্যাম্পিয়ন দলকে নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং রানার্স আপ দলকে এক লাখ টাকা সহ ট্রফি তুলে দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT