1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত।

ডুমুরিয়ার প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ৩।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক।

খুলনা ডুমুরিয়ার উপজেলার খর্ণিয়ার আঙ্গারদহ গ্রামের প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে, তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকালে হালিম মোড়ল নিজের জমির গাছ কাটছিল। এ সময়ে প্রতিপক্ষরা ওই গাছ কাটতে বাঁধা প্রদান করে। গাছ কাটতে বাঁধা দেয়ার কারণ জানতে গেলে প্রতিপক্ষ হালিম মোড়লের পরিবারের সকল সদস্যদের ওপর ধারালো দেশিও অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় গুরুতর আহত হয় হালিম মোড়লের মা ছবুরন নেছা (৭৫), বোন আকলিমা বেগম (৫২), তাছলিমা বেগম (৪৮), কহিনুর বেগম (৪৫) ও শাহানাজ বেগম (৩৮)। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা অবনতি হওয়ায় ছবুরণ নেছা, আকলিমা ও কহিনুরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, ছবুরন নেছার বাম হাত ভেঙে গেছে এবং কহিনুর ও আকলিমার মাথায় গুরুতর ক্ষত হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার ডুমুরিয়া থানায় একটি মামলা হয়েছে। হালিম মোড়ল বাদি হয়ে দায়ের করা মামলায় ৭ জনকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ কণি মিয়া বলেন, মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT