1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ফ্রি ওষুধ বিতরণে উদ্বোধন করেন সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১৯৫ বার পঠিত

সর্দার বাদশা নিজস্ব প্রতিনিধি।

ডুমুরিয়া ফাউন্ডেশনের এর স্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল ৩০শে ডিসেম্বর শুক্রবার সকালে সাজিয়াড়া মোড়ে এ ভবনের উদ্বোধন করা হয়। পরে ফাউন্ডেশনের উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ফ্রি ওষুধ বিতরণ করা হয়। সংসদ সদস্য সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দুই পর্বের এ অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও বৃহত্তর খুলনা সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ বিশ্বাস আখতার হোসেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন ডুমুরিয়া ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ মোড়ল এবং সাধারণ সম্পাদক শামীম আহমেদ বাপ্পী। স্বেচ্ছাসেবী টিম লিডার বৃষ্টি আক্তরের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডাক্তার বিপ্লব মন্ডল। সার্বিক সহযোগিতায় ছিলেন, সহ-সভাপতি- রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সবুজ মাহমুদ সবুর, যুগ্ম-সম্পাদক মহিউদ্দীন আহমেদ, জি এম আবু মুসা, জি এম মনিরুজ্জামান, এড. খালেদ, অধ্যাপক মাসুদ আলম গোলদার, জি এম রোকনুজ্জামান, ইয়াছিন মোল­া, রাজ আহমেদ মুন্না প্রমুখ।
দ্বিতীয় পর্বে প্রফেসর ডাক্তার বিশ্বাস আক্তার হোসেনের নেতৃত্বে ১৭ জন ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন। এরা হলেন প্রফেসর এ্যামিরিটাস ডাক্তার শেখ ইউনুস আলী,অধ্যাপক ডাঃ আজহারুল ইসলাম, ডাক্তার বিশ্বাস আবুল হাসান, ডাক্তার নাসিমা সুলতানা,ডাক্তার আইরিন সুলতানা আলম, ডাক্তার বিশ্বাস শাহিন হাসান, ডাক্তার এস এম জিহাদুল ইসলাম, ডাক্তার সুদীপ্ত বাগচি, ডাক্তার রেজাউল ইসলাম রানা, ডাক্তার ইন্দ্রজিৎ সরকার সৈকত, ডাক্তার শেখ আব্দুল­াহ আল মামুন, ডাক্তার অর্জুন কুমার পাল প্রমুখ। ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের ওষুধ সারা দিনব্যাপী ফ্রি বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT