1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাস চালকসহ ৬ আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক।
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়ন পরিষদের সামনে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ ৬ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, ডুমুরিয়ার বরুন গ্রামের শাহাজানের ছেলে আজিজুর রহমান (২৬), হরিশপুরের আজাদ হোসেনের দু’মেয়ে আকলিমা (৩২) ও আফরোজা আক্তার আঁখি (২৩), চেড়–ড়ির রিনা সুলতানা (৩৫), একই এলাকার আফজাল আলীর ছেলে ইমন (৪৫) ও অজ্ঞাত পরিচয় চালক। আহতদের দ্রুত স্থানীয় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের শত্রু জানাজায়, বুধবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো-জ ১৪-২৬১৪ খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুয়িার খর্নিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় পৌছালে একই সময় ডুমুরিয়ার রানায় গ্রামের ভেতর থেকে বরযাত্রীবাহী মাইক্রোবাস চট্ট মেট্রো ছ-১১-১১৪৫ মহাসড়কে উঠতে গেলে ঐ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে অজ্ঞাত পরিচয় মাইক্রোবাস চালক ও যাত্রী ইমন আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দূর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস দু’টি খর্নিয়া হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।এই দুর্ঘটনার রাস্তায় যানজটের সৃষ্টি হয়, সংবাদ পেয়েই থানা ও হাইওয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছিয়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT