1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

ডুমুরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৫০ বার পঠিত

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে ডুমুরিয়ায় র‍্যালী, আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল, আইন মেনে সড়কে চলি, স্মর্ট বাংলাদেশ গড়ে তুলি। আজ শনিবার ২২ অক্টোবর সকাল সকাল ১১টায় নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে র‍্যালীটি ডুমুরিয়া উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে উপজেলা শাখার আহবায়ক খান মহিদুল ইসলাম’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুলের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্যদেন, উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া,খর্নিয়া হাইওয়ে থানার ইনচার্জ সওকাত হোসেন, ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সরদার শরীফুল ইসলাম, ডুমুরিয়া প্রেসক্লাব’র সভাপতি এস,এম জাহাঙ্গীর আলম, সমাজ সেবক প্রভাষক আব্দুল কাইয়ুম জমাদ্দার, শেখ সেলিম আক্তার স্বপন, নিসচা’র উপদেষ্টা খান আনিসুজ্জাম,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচীব শেখ মোশাররফ হোসেন, আ’লীগ নেতা জি এম ফারুক হোসেন, শ্রমিক লীগের এরশাদ মোল্লা,
আলোচনা সভায় বক্তারা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত জাহানারা কাঞ্চনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন একটি মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে আজ বাংলাদেশের চলচিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে যে সড়ক আন্দোলন শুরু হয়েছে আমরা তাকে সম্পূর্ণভাবে সমর্থন জানাই এবং তার এই কর্মযজ্ঞে সবসময় সব ধরনের সহযোগিতা দিয়ে পাশে থাকবো। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন।নিসচা যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম সোহাগ খান, শেখ ওমর ফারুক, আসাদুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার হোসেন, প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন, কোষাধক্ষ্য জুয়েল বিশ্বাস, যুব বিষয়ক সম্পাদক এসকে বাপ্পি, কার্যকরী সদস্য সরদার বাদশা, শ্যামল কুমার দাস, তন্ময় অধিকারী,গাজী সোহেল আহমেদ, আব্দুর রহমান বেপারী, এম এ জলিল, খান মুজাহিদুল ইসলাম সেতু, প্রমূখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT