1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

ডুমুরিয়ায় গ্রাম্য রাস্তার বেহাল অবস্হা, ভোগান্তীতে সাধারণ মানুষ!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২০১ বার পঠিত

তুষার কবিরাজ খুলনা প্রতিনিধি

ডুমুরিয়ার মাগুরখালি ও আটলিয়া ইউনিয়নের মধ্যে দু’টি গ্রাম্য কাঁচা রাস্তা বেহাল অবস্থার সৃষ্টি হয়ে সাধারণ মানুষের যাতায়াত চরম ঝুঁকি পূর্ণ হয়ে পড়েছে।যুগযুগান্তর ধরে এমন বেহাল অবস্থার সৃষ্টি হলেও যেনো বিষয়টি দেখার কেই নেই?এমন প্রশ্ন ভুক্তভোগী এলাকার সর্ব সাধারণের!
মাগুরখালি ইউনিয়নের প্রত্যান্ত জনপদ শেখেরট্যাক হতে বারুইকাটি পর্যন্ত দেড় কিলোমিটার ও আটলিয়ার গোলাপদহা বাজার হতে চ্যাংমারি অভিমুখে ১ কিলোমিটার কাঁচা রাস্তা কাঁদা পানিতে মিশে একাকার হয়ে গেছে।
সম্প্রতি কালে সামান্য বৃষ্টিতে কাঁচা রাস্তা দু’টি কাঁদা পানিতে মিশে গিয়ে ধান রোপন যোগ্য আবদী জমিতে রুপ নিয়েছে।
ফলে সাধারণ মানুষের জন্য রাস্তাটি ব্যাবহারে চরম অনুপযোগী হয়ে পড়েছে। এ জনপদের শেখেরট্যাক,বারুইকাটি, মাগুরখালি,মাদারতলা হেতাইলবুনিয়া,চ্যাংমারি, গোলাপদহা, মুড়াবুনিয়াসহ ১৫ টি গ্রামের সাধারণ মানুষের যাতায়াতে রাস্তা দু’টি ব্যবহার হয়ে থাকে। এছাড়া এলাকার কৃষকের উৎপাদিত ধান,সবজি,মাছসহ বিভিন্ন পন্য সামগ্রি বাজার জাত করতে যথেষ্ট গুরত্ব বহন করে রাস্তাটি। স্কুল কলেজ পড়ুয়া ছাত্রী-ছাত্র,ছোট ছোট বিভিন্ন ধরণের যানবহন ও পথচারী প্রতিক্ষণ যাতায়াত করে থাকে। হঠাৎ কোন মূর্মূর্ষ রোগীদের চিকিৎসা সেবা নিতে ব্যাহত হচ্ছে এ বেহাল রাস্তার কারণে । তাদের পড়তে হয় চরম বিড়ম্বানায়। ভুক্তভোগী স্থানীয় কৃষক এড,নিউটন মন্ডল, মিলন মন্ডল,শহিদুল ইসলাম,হাওলাদার,গোলক মন্ডল,মোবারক শেখ, সরোজিৎ বিশ্বাস,মহানন্দ সরদার,সাবেক ইউপি সদস্য অসীম বিশ্বাস আঃ মান্নান গাজী,দীনোবন্ধু মন্ডল সহ ভুক্তভোগী এলাকাবাসী জনদূর্ভোগ লাঘবে রাস্তা দু’টি পাকা করণের জন্য সংশ্লিষ্ট উধর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মোহাঃ রবিউল ইসলাম বলেন,পর্যায়ক্রমে ওই সকল রাস্তা পাকা করণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT