1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

ডুমুরিয়ায় এবার ব্যবসায়ির বাড়িতে পরিকল্পিত ভাবে দুঃসাহসিক চুরি,৩০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ৩১ লাখ টাকা মালামাল খোয়া!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৪৭ বার পঠিত

তুষার কবিরাজ খুলনা প্রতিনিধি।।

ডুমুরিয়ায় এক ব্যবসায়ির বাড়িতে পরিকল্পিত ভাবে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। নগদ টাকা ও সোনার গহনাসহ ৩১ লক্ষ টাকার মালামাল নিয়ে চম্পট দিয়েছে দূর্বৃত্তরা। গত শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যা রাতে ডুমুরিয়া থানাধীন আটলিয়া ইউনিয়নের বয়ারসিং এলাকায় এ ঘটনা ঘটে। একের পর এক ডাকাতি ও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে চলছে। এতে সাধারণ মানুষের অভিমত যেনো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়।
ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সুত্রে জানা গেছে,ঘটনার দিন সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮ টার মধ্যে যে কোন সময় এ চুরি সংঘটিত হয়েছে। তবে এ ঘটনাটি যেনো ডাকাতি ঘটনাকে হার মানিয়েছে।
ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বায়ারসিং এলাকার বিশিষ্ট ব্যবসায়ি ও আওয়ামী লীগ নেতা মৃত পুলিন বিহারী সরদারের পুত্র অজিত কুমার সরদার (৬৫) এবং তার স্ত্রী অর্চনা সরদার (৫৭) তারা ঘটনা দিন বিকেল ৪ টার দিকে নিজ এলাকায় বিভিন্ন মন্ডমে পূজা দেখতে যায়। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অজ্ঞাত চোরদল সীমানা প্রাচীর টপকিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। এরপর তারা নীচ তলার ক্লপসিকল গেটের লক ভেঙে ভিতরে প্রবেশ করে কাঠের দরজার লক ভেঙে দোতলায় উঠে আরও একটি ক্লপসিকল গেটের লক ভেঙে ফেলে।এরপর শয়ন কক্ষের দরজা ভেঙে রুমের ভিতর ঢুকে যায়। একে একে ৩ টি রুমের মধ্যে থাকা আলমারি ও ড্রেসিংটেবিলের ড্রোয়ারের তালা ভেঙে জিনিষ পত্র তছনছ করে ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো করে ফেলে। তিনটি কক্ষের আলমারির ড্রোয়ারে রক্ষিত নগদ ১লক্ষ ১০ হাজার টাকা ও ৩০ ভরি স্বর্ণের গহনাসহ মোট ৩১ লাখ টাকার মালামাল
চুরি করে চম্পট দেয় দূর্বৃত্তরা। বাড়ির মালিক অজিত কুমার সরদার জানান,পূজা অনুষ্ঠান থেকে রাত ৯ টার পর বাড়ি ফিরে দেখতে পায় দুটি ক্লপসিকল গেটের তালা ভাঙা এবং ৩ টি রুমের দরজা খোলা। কক্ষের ভিতরে থাকা আলমারি লক তালা ভেঙে সব তছনছ অবস্থায় পড়ে আছে। এরপর দেখতে পায় একে একে তিনটি রুমে আলমারি ও ড্রেসিং টেবিলের ড্রোয়ারে রক্ষিত সোনার গহনা এবং নগদ টাকা কিছুই নেই।
অজিত কুমার সরদারের স্ত্রী অর্চনা রানী সরদার (৫৫) জানান যে স্বর্ণের ৭ টি নেকলেস,১০টি রুলি,৮ টি কানের দুল ১ টি মুকুট, ৮ টি স্বর্নের চেইন ও ছোট-বড় সাইজের বিভিন্ন ওজনের অন্তত ৬০টি স্বর্ণের আংটিসহ আনুমানিক ৩০ ভরি ওজনের স্বর্ণের গহনা ও নগদ ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে গেছে।
উল্লেখ্য যে গত ২১ সেম্পেটম্বর তারিখ দিবাগত গভীর রাতে ডুমুরিয়া থানাধীন আটলিয়া ইউনিয়নের বরাতিয়া এলাকায় আবুল হোসেন সরদার,শাহাবাজুল ইসলামসহ দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়।ডাকাত দল নগদ টাকাসহ সাড়ে ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এর আগে গুটুদিয়া ইউনিয়নের শিল্পপতি প্রফুল্ল রায়ের বাড়িতে চেতনা নাশক ব্যবহার করে দূর্বৃত্তরা ২০ ভরি স্বর্ণের গহনা নিয়ে যায় ।
এ নিয়ে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষের অভিমত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কিত রয়েছেন তারা।
এ ঘটনায় ভুক্তভোগী অজিত কুমার সরদার গতকাল রবিবার অজ্ঞাত নামা দূর্বৃত্তদের বিরুদ্ধে থানায় একটি এজাহারের অভিযোগ দায়ের করেছেন।
খবর পেয়ে ডুমুরিযা থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
ঘটনা প্রসংগে থানা পুলিশ স্টেশনের ওসির সরকারি মোবাইল ফোনে একাধিক বার কল দিয়ে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT