1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

ডুমুরিয়ায় একই রাতে দুই বাড়িতে দুধর্ষ ডাকাতি, সোনার গহনাসহ সাড়ে ৫ লক্ষ টাকার মালামাল লুট গৃহবধূ জখম।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৭ বার পঠিত

তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি।।

ডুমুরিয়ায় একই রাতে দুই বাড়িতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। স্বর্নের গোহনা নহদ টাকাসহ সাড়ে ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকতদল।
এসময় ডাকাতদের হামলায় গৃহবধূ নাসরিন নাহার (৩২) গুরতর আহত হয়েছেন। আহত গৃহবধূ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে,ঘটনার দিবাগত রাত দেড়টার দিকে অজ্ঞাত ১৪/১৫ জনের একটি সংঘ বদ্ধ ডাকাত দল বরাতিয়া গ্রামের আবুল সরদার (৬৫)র বাড়িতে পাশে ওৎ পেতে থাকে।এসময় বাড়ির মালিকের ছেলে ব্যাবসায়ী রায়হান সরদার (৩০)বাজার থেকে বাড়িতে ঢুকে ঘরে প্রবেশ করার সময় ডাকাত দলের ৫জন সদস্য পিছন দিক থেকে আটকে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং তার স্ত্রীকে পাশের বাড়ির শাহাবাজুলকে ফোন করে আসতে বলে। শাহাবাজুল আসামাত্র তাকে প্রথমে তাকে লাথি মারে মাটিতে ফেলে দেয়। এরপর তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এসময় ৪জন ডাকাত দলের সদস্য বাড়ির মালিক আবুল সরদারের ঘরের দরজা লাথি দিয়ে ভেঙে তাকে বেঁধে দুই পরিবারের নারি পুরুষ ৬ জনকে বেঁধে বাড়ির সকল অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। প্রথমেই ৪টি মোবাইল ফোন নিয়ে নেয়। এরপর ডাকাতরা রায়হানের দেড় বছর বয়সী শিশু তাহমিনা খাতুনের গলায় ধারালো ছোরা ধরে হত্যার ভয় দেখিয়ে বলে যাকিছু আছে তাড়াতাড়ি করে সবকিছু দিয়ে দে।
এসময় ঘরে শোকেস ও আলমারিতে রক্ষিত সোনার রুলি ১টি,চেইন ১টি,আংটি ৮টি এক জোড়া কানের দুলসহ নগদ ২৭ হাজার টাকা এবং একই সময় ৪জন ডাকাত পাশের বাড়ি শাহাবাজুলের স্ত্রী কেলোহার রড দিয়ে কানে আঘাত করে মোবাইল ফোন কেড়ে নেয়।
এসময় তার ঘরে রক্ষিত ১টি রুলি,২টি আংটি,১টি চেইন, ১ টি বেসলেট,২ টি কানের দুল ও নগদ ২ হাজার টাকাসহ মোট সাড়ে ৫ ভরি সোনার গহনা নগদ টাকাসহ সাড়ে ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তবে এ ঘটনা কোন প্রকার থানা পুলিশ পুলিশ না জানাতে দুই পরিবার জীবননাশের হুমকি দিয়ে ডাকাত দল বীর দর্পে ঘটনা স্থল ত্যাগ করে চলে যায়।
রাত সাড়ে তিন টার দিকে মাঠের মধ্যে সবজি ক্ষেতের বাসায় থাকা জালাল উদ্দীন সরদার (৬০) তাদের গংগানি শুনতে পেয়ে ঘটনা স্থল এসে সকলের দড়ি খুলে দেয় জিম্মি থেকে মুক্ত করেন।
রিপোর্ট লেখা পর্যন্ত গতকাল শুক্রবার সন্ধ্যায় মোবাইল ফোনে ডুমুরিয়া থানা ওসি শেখ কনি মিয়া বলেন,তেমন কোন খবর তিনি জানেন না। তবে তিনি নিজেই ঘটনা স্থল পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT