1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে সিআর মামলার আসামী আটক । শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ। রূপসা নদী থেকে মরদেহ উদ্ধার। কেশবপুরে মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের নামে অর্থ বাণিজ্যের অভিযোগ। ডুমুরিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত। ডুমুরিয়ার চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ‘নিরাপদ খুলনা চাই’ সংগঠন এর মানববন্ধন। এ্যাড.দীপেন দেওয়ান  পদত্যাগে বিলাইছড়ি বিএনপি’র প্রতিবাদ । কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ । জীববৈচিত্র্য ও প্রজনন সুরক্ষায় সব ধরনের বনজীবী ও পর্যটকদের ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ।

ডুমরিয়া শরাফপুর প্রতিপক্ষের দা’র কোপে প্রবাসীর স্ত্রী জখম।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১৫৫ বার পঠিত

সরদার বাদশা নিজস্ব প্রতিনিধি।
ডুমুরিয়ায় প্রতিপক্ষের দা’র কোপে রক্তাক্ত জখম হয়েছে খাদিজা আকতার শোভা নামের এক প্রবাসীর স্ত্রী। আহত গৃহবধূ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গত মঙ্গলবার সকালে উপজেলার শরাফপুর গোলদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং ২ জনকে আটক করেছে পুলিশ।
আহতের পরিবার ও এজাহার সূত্রে জানা যায়, উপজেলার শরাফপুর গোলদারপাড়া এলাকার শামীম গোলদারের একই এলাকার প্রতিপক্ষ অহিদ গোলদারের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন সকালে শামীমের মেঝ ভাই প্রবাসী হালিম গোলদারের স্ত্রী শোভা প্রতিপক্ষের বাড়ির সামনে দিয়ে নিজ মৎস্য ঘেরে যাওয়ার সময় তাকে টেনে হিঁচড়ে বাড়ির মধ্যে নিয়ে দা দিয়ে মাথা লক্ষ্য করে কোপ মারে। এতে সে রক্তাক্ত জখম হয়। এরপর অহিদ গোলদার, রমজান শেখসহ ৪/৫ জন তাকে বেপরোয়া মারপিট করে এবং সোনার গহনা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় আহতের দেবর শামীম গোলদার বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। আসামি অহিদ গোলদার ও রমজান শেখকে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT