1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই কৃষককে পিটিয়ে ও কুপিয়ে যখম করেছে ইটভাটা মালিক

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৪৪ বার পঠিত

ঝিনাইদহ থেকে শাকিল আহমেদ-
ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই কৃষককে পিটিয়ে ও কুপিয়ে যখম করার অভিযোগ উঠেছে ইটভাটা মালিকের বিরুদ্ধে।
সোমবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলো-ওই গ্রামের মৃত আব্দুস সাত্তার মালিতার ছেলে কবির মালিতা (৪৫) ও তার ভাই সাইফুল ইসলাম মালিতা (৩৫)।
আহতের ছোট ভাই তরিকুল ইসলাম মালিতা বলেন, উত্তর কাস্টসাগরা গ্রামের ফসলী জমির পাশে ফাইভ স্টার নামের একটি ইটভাটা রয়েছে। ইটভাটার কারণে ওই এলাকার কৃষকদের চাষাবাদ ব্যাহত হচ্ছে। সোমবার সকালে আমার ভাই কবির মালিতা নিজ জমি থেকে ট্রলি যোগে পাট নিয়ে আসছিল। ট্রলিটি ইটভাটার ভিতরের রাস্তা দিয়ে আসায় ভাটার মালিক জাহাঙ্গীর আলম মুছা ক্ষিপ্ত হয়ে আমার ভাইয়ের উপর চড়াও হয়। এসময় আমার ভাই কবির মালিতার সাথে মুছার বাক-বিতন্ডা ও হাতাহাতি হয়। পরবর্তীতে আমার ভাই বাড়িতে এলে মুছা, তার ভাই মাহফুজ ইটভাটার ১০/১২ জন শ্রমিক নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। তারা কবির ও সাইফুলকে কুপিয়ে ও মারাত্বক যখম করে ফেলে রেখে যায়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক বলেন, এ ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT