1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনির্মিত ভবন উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২৫১ বার পঠিত

কোটচাঁদপুর( ঝিনাইদহ)  প্রতিনিধি :

আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বলে দেশের সব ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে।

বুধবার (২৫/১০/২৩)কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা হতে ১০০ শয্যায় উন্নীতকরণে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি- জামায়াতের উদ্যেশে এ কথা বলেন স্বাস্থ্য  মন্ত্রী জাহিদ মালেক (এমপি)।

তিনি বলেন,আপনারা অনেক ভাগ্যবান। আর আপনাদের এমপি অনেক কর্মঠ,যে কারনে আজ আপনাদের এ স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত হয়েছে।

তিনি আরও বলেন, আমরা বিএনপি- জামাত জোটের কথা ভূলি নাই। তারা যখন ক্ষমতায় ছিল,দেশের সব কমিউিনিটি ক্লীনিক বন্ধ করে দিয়ে ছিল। কারন ক্লীনিক গুলো শেখ হাসিনা করেছিল। ওই ক্লীনিকে সেবা নিলে, ভোট সবাই আওয়ামী লীগে দিবে।

এখন তারাই আবার মাঠে নামছে,দেশের অরাজকতা সৃষ্টি করতে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ শুভ্রা রানি দেবনাথ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঝিনাইদহ-৩ আসনের সাংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম,স্বাস্থ্য সেবা বিভাগের

অতিরিক্ত সচিব সাইফুল্লাহিল আজম  স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত সচিব ডাঃ রাশেদা সুলতানা,   স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর ডাঃ মোঃ রিজাওয়ানুল রহমান,   পরিচালক স্বাস্থ্য বিভাগের খুলনার পরিচালক  ডাঃ মনজুরুল মরশিদ, ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, ঝিনাইদহের পুলিশ সুপার  আজিম-উল আহসান, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোছাঃ শরিফুন্নেছা মিকি, উপজেলা নির্বাহী অফিসার উঠছে মে  কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী,অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT