1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা আসুন আমরা সবাই সোনার বাংলা তৈরীতে অংশিদার হই : প্রলয় কুমার জোয়ারদার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৭৮ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল , ঝিকরগাছা :

যশোরের ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টার সময় থানার প্রাঙ্গনের হাজার হাজার জনমানুষের সমন্যে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার বিপিএম (বার), পিপিএম প্রলয় কুমার জোয়ারদার। তিনি তার বক্তব্যে বলেন, আসুন আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করি এবং সোনার বাংলা তৈরীতে আমার সবাই অংশিদার হই।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্তের সভাপতিত্বে অনুষ্ঠানে নাভারণ খ-সার্কেল’র সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ানরে স্বাগত বক্তব্য ও এডিশনাল এসপি বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. মনিরুল ইসলাম মনির, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শাহাজাহান আলী, বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গিলবার্ট নির্মল বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওঃ আব্দুল্লাহ, উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT