1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

ঝিকরগাছায় দুই ভাইপোর বিরুদ্ধে জিডি করলো ইউপি চেয়ারম্যান চাচা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩০৯ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা

যশোরের ঝিকরগাছা উপজেলা ৮নং নির্বাসখোলা ইউনিয়নে সাদীপুর গ্রামে দুই ভাইপোর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রী করলো ইউপি চেয়ারম্যান চাচা নজরুল ইসলাম (৬০)। তিনি বর্তমানে ৮নং নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাদীপুর গ্রামের মৃত ছিদ্দিক হোসেনের ছেলে। উক্ত সাধারণ ডায়রীতে বিবাদী করেন, আপন ভাইপো মৃত সিরাজুল ইসলামের ছেলে জ্যাক হাসান মিন্টু (৩৫) ও মৃত রুহুল আমিনের ছেলে সাইফুল হাসান পিন্টু (৩২)।
সাধারণ ডায়রীতে চেয়ারম্যান চাচা উল্লেখ করেছেন, বিবাদীগণ খুব খারাপ ও উচ্ছৃংখল প্রকৃতিক লোক। বিবাদীগণের ফেসবুক আইডিতে চেয়ারম্যান চাচার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার চালাচ্ছে। ভাইপো পিন্টু ফেসবুক লাইভে এসে চেয়ারম্যান চাচার নামে উস্কানি মূলক বক্তব্য দিয়ে বল্লা গ্রামস্থ স্বর্ণকার মিলনের কাছে ৫০ হাজার টাকা নেওয়া, সাদিপুর গ্রামস্থ ইছহাক আলীর স্ত্রী মনিয়া বেগমের একটানা ৫ বছর ধর্ষণের অভিযোগ তুলেছে। অন্যায়ের প্রতিবাদ নামের আইডি দিয়ে চেয়ারম্যান চাচার নামে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ উঠায়।
আগুনে পুরা জীবন নামের ফেসবুক আইডিতে চেয়ারম্যান চাচার নামে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে চাঁদাবাজি করে বাড়ি বানানোর অভিযোগ উঠায়। নির্বাসখোলা ইউনিয়ন যুবলীগ ফেসবুক আইডি দিয়ে চেয়ারম্যান চাচার নামে অপপ্রচার চালাচ্ছে। এম ডি মাইকেল মিন্টু ফেসবুক আইডি দিয়ে কানারালী গ্রামস্থ মুসা কে মারপিট ও একই গ্রামের বক্তাজামানের স্ত্রী রেখার নিকট থেকে ৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ওঠায়। এমতাবস্থায় গত ১৫ জুলাই ২০২১ সকাল অনুমান সাড়ে ৯ টায় ১ ও ২ নং বিবাদী বা ভাইপো’র দের তার (চেয়ারম্যান চাচা) উপর অপপ্রচারের বিষয়ে নিষেধ করলে বিবাদীগণ বা ভাইপোগণ ক্ষিপ্ত হয়ে তারা তাদের চেয়ারম্যান চাচাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি সহ খুন-জখম করবে বলে হুমকি প্রদান করে। যার জন্য চেয়ারম্যান চাচা ভাইপোদের দ্বারা যে কোন সময় ক্ষতি করতে পারে মর্মে আশংকা করে থানায় লিখিত ভাবে সাধারণ ডায়রী বা জিডি করেছেন।
ঘটনা সর্ম্পকে বিবাদী বা ভাইপো জ্যাক হাসান মিন্টু বলেন, সাধারণ ডায়রী অনুযায়ী সুষ্ঠ তদন্ত করা হোক। তদন্তে যদি আমরা দোষী হয় তাহলে আমাদের আইনের আওতায় আনা হোক। আর যাদি তিনি (চেয়ারম্যান চাচা) দোষী হয় তাহলে তাকেও যেন আইনের আওতায় হয়।
থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক বলেন, ৮নং নির্বাসখোলা ইউনিয়নে চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম তার দুই ভাইপোর নামে সাধারণ ডায়রী করেছেন। সাধারণ ডায়রীর উপর ভিত্তি করে তদন্ত পূর্বক ব্যবস্তা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT