1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

জমি নিয়ে বিরোধ-সুপারীসহ গাছ উপড়ে নেওয়ার অভিযোগ ইউপি সদস্য’র বিরুদ্ধে৷

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৬ বার পঠিত

এম এফ এইচ রাজু
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের ভান্ডারিয়ায় জমিজমার বিরোধ থাকায় ওই জমির সুপারী গাছ থেকে প্রায় বিশ হাজার টাকা মুল্যের সুপারী পারিয়া নিয়া জমিতে দাড়িয়ে থাকা ভিবিন্ন প্রজাতির প্রায় শতাধিক গাছ উপড়ে নেওয়ার অভিযোগ উঠেছে মহিলা ইউপি সদস্য মিসেস মুন্নি ইসলাম সহ চারজনের বিরুদ্ধে৷

ভুক্তভোগী উপজেলার গৌরীপুর ইউনিয়নের পৈকখালী গ্রামের মৃত সৈয়দ মকবুল হোসেন এর ছেলে মো. লুৎফর রহমান নান্না (৭৮) ঘটনার বর্নণায় বলেন, শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত দশটার দিকে স্হানীয় রকনুজ্জামান বাবুল এর স্ত্রী মোসা. সাজেদা বেগম (৫৫), মেয়ে মিসেস মুন্নি ইসলাম (৩০), ছেলে মো. সোহেল হাং (২৫) জামাতা আ. জলিল মীর এর ছেলে মো. আব্বাস মীর সহ আরো সহযোগীরা মিলে এ ঘটনা ঘটান৷

এসময়, নান্নার ছেলে মো. ওলিউর রহমান শুভ বাধা দিতে গেলে তাকে খুন জখম করার হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি৷ পরে রবিবার (১৭ সেপ্টেম্বর) ভুক্তভোগী মো. লুৎফর রহমান নান্না বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন৷

এদিকে, মহিলা ইউপি সদস্য মিসেস মুন্নি ইসলাম এসকল ঘটনা অস্বীকার করেন এবং জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ থাকায় এটি একটি পরিকল্পিত ও ষড়যন্ত্রণ মূলক ঘটনা বলে দাবি করেন৷

এম এফ এইচ রাজু
ভান্ডারিয়া, পিরোজপুর৷

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT