1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

জনরোষে ভেস্তে গেলো ১৯ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য,ডুমুরিয়ার শোভনা বিরাজময়ী মাধ্যমিক বিদ্যালয়ে আয়া ও অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা স্থগিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২৪৪ বার পঠিত

তুষার কবিরাজ খুলনা প্রতিনিধি।

ডুমুরিয়ার শোভনা বিরাজময়ী মাধ্যমিক বিদ্যালয়ে আয়া এবং অফিস সহায়ক দু’টি পদে নিয়োগে ১৯ লক্ষ টাকা অর্থ বাণিজ্যের অভিযোগে বিক্ষুব্ধ এলাকাবাসীর প্রতিবাদের মুখে অবশেষে নিয়োগ পরিক্ষা স্থগিত করেছেন সংশ্লিষ্ট নিয়োগ কমিটি।
নির্ধারিত ধার্যদিন গতকাল মঙ্গলবার বিকেলে নিজ বিদ্যালয়ে এ পরিক্ষা সমপন্ন’র জন্য আয়োজন করে বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট কতৃপক্ষ। কিন্তু দুটি পদের জন্য দুই জন প্রার্থীর কাছ থেকে সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৯ লাখ টাকার ঘুষ নেয়ার অভিযোগ ওঠে। গত ৯ অক্টোবর খুলনা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরদিন এবিষয়ে “সময়ের খবর” পত্রিকাসহ অনলাইন পোর্টালে নিয়োগ বানিজ্যের অভিযোগ সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে সংশ্লিষ্ট কতৃপক্ষসহ সর্ব মহলে।এদিকে বিকেলে পরিক্ষা সমপন্ন করতে গঠিত নিয়োগ বোর্ডের ডিজি প্রতিনিধি শিক্ষক ফারুক হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস বিদ্যালয় প্রঙ্গনে প্রবেশ করা মাত্র এলাকার লোকজন ও বিদ্যালয় অধ্যায়নরত শিক্ষার্থীরা ঘুষ বানিজ্যের মাধ্যমে নিয়োগ স্থগিত রাখতে মুহ মুহ মিছিল সহকরে সড়ক প্রদক্ষিণসহ প্রতিবাদ করে। এমন পরিস্থিতে নিয়োগ কমিটি কতৃক অনিবার্য কারণ বশত পরিক্ষা স্থগিত রাখার ঘোষণা দিয়ে ঘটনা স্থল ত্যাগ করে যায়। প্রসংগতঃ বিরাজময়ী মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ সরকার এবং পরিচালনা পর্ষদের সভাপতি সুভাষ চন্দ্র শীল আয়া পদে চাকুরির নিশ্চয়তা দিয়ে প্রার্থী তমা রানী মলি­কের কাছ থেকে নগদ নয় লক্ষ টাকা এবং সহায়াক পদে সাগর মন্ডলের কাছ থেকে নগদ দশ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে। অনিয়মের অভিযোগে উক্ত পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। নিয়োগ পরিক্ষা স্থগিতের বিষয়টি মুঠোফোনের মাধ্যমে নিশ্চিত করেছেন প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ সরকার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT