1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক। কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত। বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ।

ছাতকে লকডাউনে কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩১৭ বার পঠিত
ছাতক প্রতিনিধিঃ
ছাতকে কঠোর লকডাউন কার্যকর করতে এবং গণসচেতনতার লক্ষ্যে শহর ও গোবিন্দগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সাধারণ মানুষেদের সচেতন করতে এখানে প্রতিদিনই  ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকাল থেকে ছাতক শহর ও গোবিন্দগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইসলাম উদ্দিন। এ সময় স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্যকারী লোকজন, যানবাহন ও ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে মামলা দায়ের করে জরিমানা আদায় করছেন তিনি। ছাতক শহর, গোবিন্দগঞ্জ বাজার ও পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১৬ টি মামলা দায়েরের মাধ্যমে ১৮হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসলাম উদ্দিন। অভিযানে ক্যাপ্টেন ইয়াসিনের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যবৃন্দ এবং থানা পুলিশ উপস্থিত ছিলেন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT